599>|| স্বাধীন কে কবে ||
599>|| স্বাধীন কে কবে || <--©➽-আদ্যনাথ---> স্বাধীন স্বাধীন বলে চেঁচালেই হবে? স্বাধীন ছিলাম কবে? শিশু কাল বাবা মায়ের শাসনের বেড়ি, স্কুলে শিক্ষকের কঠিন ছড়ি। ক্লাবে গেলে দাদাদের দাদাগিরি, চাকুরী জীবনে উপরআলার কড়াকড়ি। বৃদ্ধ বয়সে এখন সকলের নজরদারি। ভাবি বসে, আজ সেই 26 সে জানুয়ারি স্বাধীন হয়ে উড়বো আকাশে, পারিনি ডানার অভাবে। পাখিরা স্বাধীন উড়ে চলে যেথা মন চায়, বনের পশুরা স্বাধীন, বনে থাকে যতদিন। মন চায় উড়েজেতে নীল আকাশে, সমুদ্রের পারহতে পাহাড় ডিঙিয়ে, মন চায় ছুটে বেড়াতে যখন যেখানে সাতরঙা রামধনু ওঠে যেখানে। মনের ইচ্ছা মনেই রয়েগেছে গোপন, শিশু কালে কত স্বপ্ন ছিল তখন। স্বাধীন হয়ে ছুটব স্বপ্নের দেশ যেখানে, সাত সমুদ্দুরের পারে তেপান্তরে। স্বপ্ন পুরীর রাজকুমারী আছে যেখানে, খুঁজে আনব মুক্ত গভীর সমুদ্র তলে। শঙ্খ চিলের বাসায় যাব উড়ে, দেখবো রামধনু হয় কোন রঙ দিয়ে। পক্ষীরাজে চড়ে ছুটব যখন, মা যদি ডাকেন পেছনে তখন। বলবো মাকে বীরের মতন, একটু সবুর করো মাগো, ছুটব আমি বীরের মতন। চাঁদের বুড়ির খবর নিয়ে, এক্ষুনি আমি আসবো ফিরে। ভয় কেন করছো মাগো, তোমা...