596>|| আমার প্রার্থনা ||
596>|| আমার প্রার্থনা ||
<-----©-আদ্যনাথ--->
জীবনের পথে চলতে চলতে,
জানিনা কতো পাপ পূণ্য,
কতো ন্যায় অন্যায়, করেছি
কি করে হিসাব মেলাব তার।
প্রভু ক্ষমা করো ক্ষমা করো মোরে
চলার পথে শ্রমবিমুখ হয়ে
আলস্য যদি মোরে ঘেরে।
ক্ষমা করো, যদি কভু লোভ মোরে ঘেরে।
ক্ষমা করো আর্তের সহায়তায় কভু,
নিজের সুখ,স্বার্থ চিন্তা যদি মোরে ঘেরে।
ক্ষমা করো যদি দুঃখীর দুঃখে পরিহাস
জাগে মনে,
ক্ষমা করো,যদি ক্লান্তিতে পিছিয়ে পড়ি পথে।
ক্ষমা করো প্রভু,যদি পথের না পাই দিশা
প্রভু মোরে দেখিও সঠিক দিশা।
হয়ত পথে ভুল করেছি হাজার বার,
তাইতো মাঙ্গী ক্ষমা আশ্রয় বার বার।
নিজেই নিজের দন্দে বিভ্রান্ত আজি,
সঠিক পথের নির্দেশ মাগি।
ক্লান্ত আমি শ্রান্ত এবার তোমার চরণ মাগি,
দয়াকরো প্রভু বারাও তোমার চরণ খানি।
পাপ পূণ্য বুঝিনা আমি কর্ম বুঝেছি,
কুচক্রে কুকর্ম অজস্র করেছি বুঝি,
এখন মাগি তোমার চরণ ক্ষমা আশ্রয় লাগি,
তোমার কর্ম তুমি করাবে কর্তা হবে তুমি।
এতদিনে বুঝেছি তুমি ছাড়া নাই উপায়,
সদা চিন্তা পথ ভুলে কোন পথে যাই।
আজি মুক্ত কর, হও আমার সহায়,
ক্লান্ত আমি, শ্রান্ত আমি, আমি অসহায়।
সুখে খুঁজিনি তোমায় নিজের অহঙ্কারে,
আজ একলা দাঁড়ায়ে জীবনের পারে।
স্বপ্নে জাগরণে খুঁজে চলেছি তোমারে,
দেখাও পথ জীবনের অন্তিম লগ্নে।
<-----©-আদ্যনাথ--->
【--anrc-23/07/2019--】
【=রাত্রি:01:08:22am=】 【=তেঘড়িয়া=কোলকাতা -59=】
============================
Comments
Post a Comment