588>|| ভালো আছি ||
588>|| ভালো আছি ||
ভালো আছি থাকবো ভালো
তোমরাও আজ সাথে চলো।
নূতন করে জ্বালাও আলো,
সন্ধা রাতে প্রদীপ জ্বালো।
কিসের ভাবনা কে এলো গেলো,
চলার পথে একসাথে এগিয়ে চলো।
কদম কদম বাড়ায়ে চলো,
প্রাণ খুলে মাভৈ মাভৈ বলো।
পাশেই দেখো প্রকৃতির খেলা,
প্রকৃতি খেলে নিজের খেলা।
যদি পায় তোমার পরশ খানি,
প্রকৃতি খুলে দেয় তার দুয়ার খানি।
আমি আমি করে সকল হারাবে
কেউ কি আর তোমার অপেক্ষায় থাকবে।
জীব মাত্রেই কর্ম প্রধান জগৎ সংসার,
অলস জনের হেথা নাই কোন অধিকার।
প্রভাতের স্নিগ্ধ আলোতে
নিজেকে শিক্ত করো।
দ্বিপ্রহরের সূর্য রশ্মির মত
নিজেকে ছড়িয়ে দাও।
জগৎ সংসারে এসেছো কি মিছে,
যেতে হবে কিছুতো নিজের কর্ম রেখে।
সংসারের বুকে আঁক নিজের দাগ নিজে,
নচেৎ বহু তপস্যার জীবন যাবে যে মিছে।
<--©----আদ্য নাথ রায় চৌধুরী--->
19/06/2019=06:27:30am
==========================
Comments
Post a Comment