Posts

Showing posts from March, 2019

561>|যমরাজের কেলেঙ্কারি--

 561 > ,||-যমরাজের কেলেঙ্কারি---|| 06/04/2017:--   .  হাইওয়ের বারগুলো বন্ধে, //  যমরাজ পড়লেন দ্বন্দ্বে। // হাইওয়েতে বাড়ছিল একসিডেন্ট, //  যমরাজ ছিলেন আনন্দে ডিউটিতে পারফেক্ট। //  এখন নাকি একসিডেন্ট হবে কনট্রোল, //  হুইস্কি,চোলাই,না পেলেই থাকবে কন্ট্রোল। //  যমরাজের হচ্ছে চিন্তা ভারী //  ইয়ার এনডিঙের কোটা যে জারি। //  কি হবে, কোটায় পড়বে টান, //  যমরাজের উত্তেজনা টান টান। //  বার থেকে পাবেন না আর হুইস্কি,চোলাই, //  তাই গাঁজা তেই সান্তনা মন ভোলাই। //  গাঁজা টেনে চোখ বুজে //  যাকে তাকে নিচ্ছ তুলে। //  ওদিগে চিত্রগুপ্ত পড়েছেন মুশকিলে, //  যাদের আছে আয়ু তাকেই নিয়ে এলে। //  যমরাজ--- //  আরে যা আসছে সাপ্লাই লিখে যাও //  কাঁটা কুটি না করে হোয়্যাইটনার লাগাও। //  কোটা পূর্ন নাহলে থাকবেনা চেয়ারটাই, //  নারায়ণ যে দিচ্ছে বাঁশ কিকরে সমলাই। //  বাইকআরোহী মরবেনা করা নজর ওখানে, //  কি করি আর চেয়ার বাঁচাতে এক্ষণে। //  মানুষের ভাল মন্দে কিছুতেই নাই মন, //  চেয়ারটা বাঁচাতে হবে...

560> ।।ভুলুঘুটকার-

560 > .||--ভুলুঘুটকার--|| 07/07/2017::--   তার নাম ভুলুঘুটকার,  গান গায় চমৎকার,  যেন গলা ফাটা চিৎকার,  কুকুরের চিৎকার,  মিলে মিষে কিম্ভুৎকিমাকার,  ভুলেও দিওনা ধুৎকার।  গিয়ে ছিল গঞ্জের হাটে,  দ্রব্যাদি কিনলো বটে,  বেঁধে নিয়ে কাপড়ের গাঁঠে,  পৌঁছলেন গঞ্জের ঘাটে,  চড়লেন বড় সর বোটে।  প্রাণখোলা আনন্দে,  গান ধরলো সানন্দে,  তখন হব হবো সন্ধে,  সকলেই পরে ধন্ধ্যে,  গানের গুঁতোয় চিৎপাত,  দাড়ি মাঝি কুপকাত,  এ কেমন তর উৎপাত।  কি করে বাঁচাবে প্রাণ,  সকলের ওষ্ঠাগত প্রাণ,  কেউ পাবেনা পরিত্রান,  ধরে থাকবেনা বুঝি জান।  এটা কেমন তর গানের তান,  সকলের ওষ্ঠাগত প্রাণ।  নদীর পাড়ে চিৎকার,  গেল গেল সব কুপকাত।  বাজখাই আওয়াজের তান,  এবারে যায় বুঝি প্রাণ।  শেষে কাঠি সোঠা নিয়ে,  দিল দু চারঘাঁ কষিয়ে।  মাঝি উঠে লাফিয়ে,  এক লাথি কষিয়ে।  ভুলুঘুটকার চিত্পাত,  জলে পড়েও উৎপাত।  থামেনা গানের টান,  কছি ধোরে করে টান।  মাঝি দাড়ি ছাড়া উজানে,...

559> || জীবনের নির্দেশ || || অভিজ্ঞতা ||

559 >|| জীবনের নির্দেশ  || D           <--©➽-আদ্যনাথ ---> জীবন ও সময় উভয়েই কিছু শেখায়, জীবন শেখায় সময়ের সঠিক ব্যবহার, সময় শেখায় জীবনের প্রকৃত মূল্য। প্রতিটি সকাল এক নুতন জীবনের নির্দেশক, তাই ভুলেযেতে হবে গতকালের সকল দুঃসময়কে, এবং নুতন করে বাঁচতে হবে জীবনকে সুন্দর করে গড়ে তুলতে। কখনো অন্যকে দোষ দেওয়া উচিত নয়, কারণ------- ভালো মানুষেরা দেয় সুখ,  খারাপ মানুষেরা দেয় অভিজ্ঞতা, জঘন্য মানুষেরা দেয় শিক্ষা, আর শ্রেষ্ঠ মানুষেরা দেয় স্মৃতি। মন ও চিন্তা সুন্দর হলে সকল কিছুই সুন্দর লাগে। আর,স্মৃতি সদাই বিশেষ অর্থ বাহক,      কখনো হাসায়,      কখনো কাঁদায়, কখনো গভীর ভাবনায় ভাসিয়ে দেয়। <--©➽-আদ্যনাথ রায় চৌধুরী---> -----17/12/2020::08:10: pm------ =========================   || অভিজ্ঞতা || fb আমি ত্রিশ বৎসর একা থেকে চাকরি করতে নানান দেশে ঘুরে বেড়িয়েছি। এই ঘুরে বেড়ানথেকে নানান অভিজ্ঞতা সঞ্চয় করেছি। তবে বিশেষ অভিজ্ঞতা যা আজ শেয়ার করতে চাই সেটি হল প্রতিটি মানুষের  একলা থাকার অভ্যাস করা উচিত, কারন আজ যারা আছেন সাথে হয়ত...

558>|| উদোর পিন্ডি বুধোর ঘাড়ে ||

558> ||-উদোর পিন্ডি বুধোর ঘাড়ে।--|| 28/02/2017:::--           ================================== 1> ||-উদোর পিন্ডি বুধোর ঘাড়ে।--|| 28/02/2017:::-- আগে শুনেছি দেখেছি এমন ঘটনা বিহার ,ঝাড়খন্ড হতো । আজকাল কলকাতাতেও হয়।  এটা ভাবতেও অবাক লাগে।  হায়রে হায় কোলকাতার হসপিটাল,  সব পয়সা খেকো ডাক্তারের দল।  শিখেছিস শুধু মানুষ মারার কল।  এ তোরা কেমন তর ডাক্তার বল,  আরে কতদিন করবি এমন গেরাকল।  রাজ্যের হসপিটাল গুলি যা করছে তা দেখে জেনে  সাধারণ মানুষ বিভ্রান্ত ও হতাশাগ্রস্ত।  আজ 28 ফেব্রুয়ারি 2017  খবরের কাগজের হেড লাইনে চোখ পড়তেই  আমার বহু পুরোনো দুই একটি ঘটনা পনে পরে গেল।  সেবার আমার পোস্টিং ধানবাদের কাতরাস অঞ্চলে।  আমি আমার চোখ চেকআপ করতে শহরের হসপিটাল গিয়েছিলাম।  ফেরার পথে  ডি, সি, ( ধানবাদ , চন্দ্রপুরা ) ট্রেনে করে ফিরছি।  আমার পাশেই একজন পালোয়ানের মত লোক,  এসে আমাকে নমস্কার করলো এবং পাশেই বসলো।  জানলাম উনি আমাকে চনে কারন আমি যে প্রজেক্ট  এতে ডেপুটেড উনি সেই কোলিযারির একজন ট...

557>||--সাংস্কৃতিক আগ্রাসন--||

557>||--সাংস্কৃতিক আগ্রাসন--||                             <--©--●আদ্যনাথ●---> মানুষ সমাজবদ্ধ জীব। সংস্কৃতিই তার জীবন।  যে সমাজের নাই নিজের সংস্কৃতি, সে সমাজ ধ্বংসের মুখে।  সংস্কৃতিই তো সমাজ বদ্ধ মানুষের পরিচয়, কি তার অস্তিত্ব যার নাই নিজের পরিচয়।  তাইতো সংস্কৃতি  মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ ।  সৃষ্টির সেই প্রথম দিন হতে মানুষ যখন তার হৃদয়ে সৃষ্টির প্রথম আকর্ষণ অনুভব করেছিল , সেইদিন সে অনুভব করেছিল এক হৃদয় বীনার রেশ। আর সেই আকর্ষণে মানুষ উপলব্ধি  করেছিল একে অন্যের প্রয়োজনীতা ও সহযোগিতা।  আর এই ভাবেই মানুষ তার বুদ্ধি দিয়ে  সৃষ্টি করেছিল নিজের সমাজ ও সংস্কিতি।     সমাজ বদ্ধ মানুষের জীবন একটি সংস্কৃতি। মানুষই একমাত্র প্রাণী যে সংস্কৃতি তৈরির কারক। পৃথিবীর প্রত্যেক  জাতি ও গোষ্ঠী প্রত্যেকের  আছে  নিজস্ব সংস্কৃতি। কিন্তু বর্তমানের  অতী আধুনিক সাংস্কৃতিক আগ্রাসনের যুগে সুস্থ ও নির্মল সংস্কৃতি ...