561>|যমরাজের কেলেঙ্কারি--

 561> ,||-যমরাজের কেলেঙ্কারি---|| 06/04/2017:-- 


হাইওয়ের বারগুলো বন্ধে, // 
যমরাজ পড়লেন দ্বন্দ্বে। //
হাইওয়েতে বাড়ছিল একসিডেন্ট, // 
যমরাজ ছিলেন আনন্দে ডিউটিতে পারফেক্ট। // 
এখন নাকি একসিডেন্ট হবে কনট্রোল, // 
হুইস্কি,চোলাই,না পেলেই থাকবে কন্ট্রোল। // 
যমরাজের হচ্ছে চিন্তা ভারী // 
ইয়ার এনডিঙের কোটা যে জারি। // 
কি হবে, কোটায় পড়বে টান, // 
যমরাজের উত্তেজনা টান টান। // 
বার থেকে পাবেন না আর হুইস্কি,চোলাই, // 
তাই গাঁজা তেই সান্তনা মন ভোলাই। // 
গাঁজা টেনে চোখ বুজে // 
যাকে তাকে নিচ্ছ তুলে। // 
ওদিগে চিত্রগুপ্ত পড়েছেন মুশকিলে, // 
যাদের আছে আয়ু তাকেই নিয়ে এলে। // 
যমরাজ--- // 
আরে যা আসছে সাপ্লাই লিখে যাও // 
কাঁটা কুটি না করে হোয়্যাইটনার লাগাও। // 
কোটা পূর্ন নাহলে থাকবেনা চেয়ারটাই, // 
নারায়ণ যে দিচ্ছে বাঁশ কিকরে সমলাই। // 
বাইকআরোহী মরবেনা করা নজর ওখানে, // 
কি করি আর চেয়ার বাঁচাতে এক্ষণে। // 
মানুষের ভাল মন্দে কিছুতেই নাই মন, // 
চেয়ারটা বাঁচাতে হবে এটাইতো পন। // 
চেয়ার টা না থাকলে যাবে রাজ পাট, // 
নারায়ণ আর শংকর মিলে পেটাবে সপাট। // 
এতগুলো যমদূত, কিহবে ওদের,শুনি, // 
গোহত্যা বন্ধ,শেষে আমার মহিষটাই দিলে বলি। // 
যমদূত,বাহন সব হারিয়ে কোথায় খাব হামি, // 
তাই চেয়ার বাঁচাতেই হবে, মরিয়া আমি। // 
জোয়ান,বাচ্চা,বুড়ো,সবাইকেই জরুরি, // 
হসপিটাল,নারসিংহোমে,এলেই রুগী। // 
আমি যমরাজ চাই শুধু মরা,সবকিছু আমার, // 
জাহান্নামে যাক নীতি টিতী, আমার অঙ্গীকার। // 
চেয়ার বাঁচানোটাই আমার শ্রেষ্ঠ অধিকার। // 



-????????( লেখক মৃত)?????????? // 
||©➽-ANRC=06/04/2017::09:02:12pm--|| 

||=================================|| 

 

Comments

Popular posts from this blog

532> ||-কুন্তী- এক পলকে -||

588>|| ভালো আছি ||

570> || মানুষ চেনা দায় || M