570> || মানুষ চেনা দায় || M
570> || মানুষ চেনা দায় || M
<-----©-আদ্যনাথ--->
এই সংসারে " মা" চেনেন
তার সন্তানকে
হৃদয়ের আহ্বান শুনে।
শিশু চিনেনেয় মাকে
হৃদয়ের স্পন্দন দিয়ে।
পশুরাও চেন পশুকে
গাত্র গন্ধ দিয়ে।
কিন্তু মানুষ চেনা কিসে?
নামদিয়ে মানুষ চেনা
ভ্রান্তি অবশেষে।
নামতো পাল্টায় মুহূর্তে
মানুষ চেনা কিসে?
মানুষের মতন মানুষ হলে
চিনব জ্ঞান বুদ্ধি দিয়ে।
তেমন মানুষ আজ পাবে কি খুঁজে?
মানুষ খুঁজতে গিয়ে
মাথা ঠুকে মরি
ভ্রান্তির কারাগারে।
বহুরূপী আগে সাজতো ওরা
আজকাল হাজারে হাজারে
পথে ঘাটে চলে বেরোয়,
মানুষ খোঁজার বেলায়।
আসল বহুরূপী রা পায়না ভাত
করেছে আঁতাত দুপেয়েদের সাথে।
মানুষ চেনা কিসে?
আমি তুমি কেউ নই
আমরা ভূতেদের বংশ ধর,
আমরাই ওদের কাঁধে করি ভড়।
পালিয়েছে ভূত, ব্রহ্ম দত্যি
আমরাই নাচি ভূতের নাচ যে সত্যি।
সকাল বিকাল বোকা বাক্সে ভিতর
চোখ সরেনা নাচন কোদনে
ভাবি একটা মিস হয়ে গেলে।
মানুষ চেনা কিসে?
=============
কেউ লোটে কেউ খায়
কেউ সেলফি তোলে।
আমরা বোকা বাক্সে ছবী দেখি
নিজেরাই ঝগড়া করে মরি।
ওরা খেলছে বল ব্যাট নিয়ে
আমরা লড়াই করি নিজের
ট্যাক খালি করে।
আছে টাকা ওড়াব মন চায় যেথা
কিহবে তোদের অপদার্থ বেটা।
বুদ্ধির ঘটে লাগিয়ে তালা
বসে বসে দুই বেলা,
চব্য চোষ্য খাবো পেট পুরে
দেখবে দূরে থেকে।
চেনার সব চিনি বাজার করতে গিয়ে,
মাথা মুড়ে বেল তলায় যাই বারে বারে।
চারীদিগে বাজে ড্যঙ্কা
থাকে যদি কিছু শঙ্কা
বাদ্য বাজাও বসে
মানুষ চেনা কিসে?
তুমিকি বলবে আমি মানুষ
নহে না ওড়াই মনের ফানুস।
যখন যে রং লাগে মনে
বাদ্য বাজাই আনন্দ মনে।
গৃহে শান্তি অথবা অশান্তি
কি হবে ওসকল ভাবনা ভেবে।
একবার ভাবো দেখি
মানুষ চেনা কিসে?
<-----©-আদ্যনাথ--->
【--anrc-26/04/2019--】
【=বিকেল:05:18:22=】 【=তেঘড়িয়া=কোলকাতা -59=】
==========================
Comments
Post a Comment