559> || জীবনের নির্দেশ || || অভিজ্ঞতা ||

559 >|| জীবনের নির্দেশ  || D

          <--©➽-আদ্যনাথ --->

জীবন ও সময় উভয়েই কিছু শেখায়,

জীবন শেখায় সময়ের সঠিক ব্যবহার,

সময় শেখায় জীবনের প্রকৃত মূল্য।


প্রতিটি সকাল এক নুতন জীবনের নির্দেশক,

তাই ভুলেযেতে হবে গতকালের সকল দুঃসময়কে,

এবং নুতন করে বাঁচতে হবে জীবনকে সুন্দর করে গড়ে তুলতে।


কখনো অন্যকে দোষ দেওয়া উচিত নয়,

কারণ-------

ভালো মানুষেরা দেয় সুখ, 

খারাপ মানুষেরা দেয় অভিজ্ঞতা,

জঘন্য মানুষেরা দেয় শিক্ষা,

আর শ্রেষ্ঠ মানুষেরা দেয় স্মৃতি।


মন ও চিন্তা সুন্দর হলে

সকল কিছুই সুন্দর লাগে।

আর,স্মৃতি সদাই বিশেষ অর্থ বাহক,

     কখনো হাসায়,

     কখনো কাঁদায়,

কখনো গভীর ভাবনায় ভাসিয়ে দেয়।

<--©➽-আদ্যনাথ রায় চৌধুরী--->

-----17/12/2020::08:10: pm------


=========================


  || অভিজ্ঞতা || fb


আমি ত্রিশ বৎসর একা থেকে চাকরি করতে নানান দেশে ঘুরে বেড়িয়েছি।

এই ঘুরে বেড়ানথেকে নানান অভিজ্ঞতা সঞ্চয় করেছি।

তবে বিশেষ অভিজ্ঞতা যা আজ শেয়ার করতে চাই সেটি হল প্রতিটি মানুষের 

একলা থাকার অভ্যাস করা উচিত,

কারন আজ যারা আছেন সাথে হয়তো আগামী কাল কেউ থাকবেনা সাথে।

<--©➽-আদ্যনাথ রায় চৌধুরী--->

==========================



Comments

Popular posts from this blog

532> ||-কুন্তী- এক পলকে -||

588>|| ভালো আছি ||

570> || মানুষ চেনা দায় || M