557>||--সাংস্কৃতিক আগ্রাসন--||
557>||--সাংস্কৃতিক আগ্রাসন--||
<--©--●আদ্যনাথ●--->
সংস্কৃতিই তার জীবন।
যে সমাজের নাই নিজের সংস্কৃতি,
সে সমাজ ধ্বংসের মুখে।
সংস্কৃতিই তো সমাজ বদ্ধ মানুষের পরিচয়,
কি তার অস্তিত্ব যার নাই নিজের পরিচয়।
তাইতো সংস্কৃতি মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ ।
সৃষ্টির সেই প্রথম দিন হতে মানুষ যখন তার হৃদয়ে সৃষ্টির প্রথম আকর্ষণ অনুভব করেছিল ,
সেইদিন সে অনুভব করেছিল এক হৃদয় বীনার রেশ। আর সেই আকর্ষণে মানুষ উপলব্ধি
করেছিল একে অন্যের প্রয়োজনীতা ও সহযোগিতা।
আর এই ভাবেই মানুষ তার বুদ্ধি দিয়ে সৃষ্টি করেছিল নিজের সমাজ ও সংস্কিতি।
সমাজ বদ্ধ মানুষের জীবন একটি সংস্কৃতি।
মানুষই একমাত্র প্রাণী যে সংস্কৃতি তৈরির কারক।
পৃথিবীর প্রত্যেক জাতি ও গোষ্ঠী প্রত্যেকের আছে নিজস্ব সংস্কৃতি।
কিন্তু বর্তমানের অতী আধুনিক সাংস্কৃতিক আগ্রাসনের যুগে সুস্থ ও নির্মল সংস্কৃতি
প্রায় বিলুপ্তির পথে।
আজ চারিদিকে সংস্কৃতির নামে বাড়ন্ত অপসংস্কৃতি।
এহেন অপসংস্কৃতির ঝোড়ো হওয়ার প্রভাবে আজ আমাদের সুস্থ সুন্দর সংস্কৃতি ধ্বংসের পথে।
এহেন সাংস্কৃতিক আগ্রাসনের ফলে সমস্ত জাতিই আজ সঙ্কটে, বিপদ গ্রস্থ।
কারন আজ সাম্রাজ্যবাদ নানান ভাবে বিস্তৃত,সমাজের প্রতিটি স্তরে তার প্রভাব অনস্বীকার্য।
তার ভেতরে সবথেকে বিপদ জনক সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ।
সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ যে কোন সুস্থ সমাজকে ধ্বংসের দিগে নিয়ে যায় অতি সত্তর।
কোন জাতিকে ধ্বংস করার মূল চাবি কাঠি হল তাদের শিক্ষা ও সংস্কৃতিকে ধ্বংস করে দাওয়া।
সমস্ত পৃথিবীর তা'বড়- তা'বড় সাম্রাজ্যবাদীরা সাংস্কৃতির নামে, অপসংস্কৃতির চালিয়ে
নৈরাজ্য সৃষ্টি করে চলেছে।
সম্রাজ্যবাদের বহু উদাহরণ দেওয়া চলে তবে
একটি উদাহরণই যথেষ্ঠ বলে মনেকরি---
বর্তমানের সমলিঙ্গ বিবাহ। যা কিনা পশুত্বকেও হার মানায়।
যার ফলে অপরাধ চরম সীমানায় পৌঁছে গেছে।
ফলে বিকৃত যৌনাচার,আত্মহত্যা,খুন,ধর্ষন মাদকাসক্তি প্রভৃতি ব্যভিচারের সংস্কৃতি তাদের জীবনকে কুপমণ্ডুক রূপে নরকের কুন্ডে পরিনত করছে।
আর এদিগে তৃতীয় বিশ্বের দেশগুলি বিদেশী সংস্কৃতিকে গ্রহন করে নিজস্ব সংস্কৃতি
হারিয়ে ফেলতে বসেছে।
বিদেশি সংস্কৃতির মজবুত কালো হাত দারিদ্রতার সুযোগ নিয়ে সুকৌশলে তাদের
অপসংস্কৃতিগুলি গরীব দেশসমুহের কাঁধে চাপিয়ে দিচ্ছে।
ধীরে ধীরে সাংস্কৃতিক আগ্রাসন চালিয়ে যুব সমাজ কে, ধ্বংসের দিকে এগিয়ে দিচ্ছে।
বর্তমান যুবকদের হাতে যৌনাচারের ললিপপ দিয়ে অবাধ যৌনাচারের বিষ ও নানান প্রকার মাদকাসক্তের কৌশলের বীজ রোপণ করছে।
ফলে দিন প্রতি দিন বাড়ছে অনাচার পাপাচার আর যৌন সন্ত্রাস।
যা রীতিমত আতঁকে উঠার মতো।আতঙ্কগ্রস্ত করে চলেছে সমাজকে।
ধীরে ধীরে শিশুরাও জড়িয়ে পড়তে বাধ্য হচ্ছে।
আজ শিশু যৌনাচার সমাজের এক আতঙ্কের কারন।
সুন্দর সমাজ গুলি হারিয়ে ফেলছে নিজেস্ব সংস্কৃতি।
যে কোন জাতির মৃত্যু ঘটে, যখন তার সংস্কৃতিকে হারিয়ে ফেলে।
তাই আমরা আজ বোধ হয় মৃত্যু পথ যাত্রী।
ঘরে নারী নির্যাতন, ভন্ড সাধুদের আখড়ায় যৌনাচারের বার বাড়ন্ত,
স্কুল কলেজে নেশা গ্রস্থ ছেলে মেয়েরা, পথে ঘাটে নারী নির্যাতন
আজ রোজকার নামচা।
এমনি চলতে থাকলে কি যে হবে আমাদের সমাজ সংস্কৃতির, কে বলতে পারে।
<--©--●আদ্যনাথ●--->
【--anrc--26/01/2019--】
【=সকাল :05:12:09=】
【=তেঘড়িয়া=কোলকাতা -59=】
=============================
||---anrc-----------13/03/
||========================||
Comments
Post a Comment