560> ।।ভুলুঘুটকার-

560> .||--ভুলুঘুটকার--|| 07/07/2017::-- 


তার নাম ভুলুঘুটকার, 
গান গায় চমৎকার, 
যেন গলা ফাটা চিৎকার, 
কুকুরের চিৎকার, 
মিলে মিষে কিম্ভুৎকিমাকার, 
ভুলেও দিওনা ধুৎকার। 
গিয়ে ছিল গঞ্জের হাটে, 
দ্রব্যাদি কিনলো বটে, 
বেঁধে নিয়ে কাপড়ের গাঁঠে, 
পৌঁছলেন গঞ্জের ঘাটে, 
চড়লেন বড় সর বোটে। 
প্রাণখোলা আনন্দে, 
গান ধরলো সানন্দে, 
তখন হব হবো সন্ধে, 
সকলেই পরে ধন্ধ্যে, 
গানের গুঁতোয় চিৎপাত, 
দাড়ি মাঝি কুপকাত, 
এ কেমন তর উৎপাত। 
কি করে বাঁচাবে প্রাণ, 
সকলের ওষ্ঠাগত প্রাণ, 
কেউ পাবেনা পরিত্রান, 
ধরে থাকবেনা বুঝি জান। 
এটা কেমন তর গানের তান, 
সকলের ওষ্ঠাগত প্রাণ। 
নদীর পাড়ে চিৎকার, 
গেল গেল সব কুপকাত। 
বাজখাই আওয়াজের তান, 
এবারে যায় বুঝি প্রাণ। 
শেষে কাঠি সোঠা নিয়ে, 
দিল দু চারঘাঁ কষিয়ে। 
মাঝি উঠে লাফিয়ে, 
এক লাথি কষিয়ে। 
ভুলুঘুটকার চিত্পাত, 
জলে পড়েও উৎপাত। 
থামেনা গানের টান, 
কছি ধোরে করে টান। 
মাঝি দাড়ি ছাড়া উজানে, 
নৌকা ভাসে মাঝ পানে। 
হায় হায় গেল গেল রবে, 
যাত্রী রা সবে মিলে ভাবে, 
কেমনে পরিত্রান পাবে। 
হঠাৎসব চুপ চাপ, 
সবাই ছাড়ে হাপ। 
এযাত্রায় বুঝি বাঁচে প্রাণ, 
সহসা নজরে পড়ে সবাকার, 
ভুলুঘুটকার একেবারে নির্বিকার। 
মাঝি মোল্লা মিলে ভুলুঘুটকার কে, 
টেনে টুনে জলথেকে তোলে। 
ভুলুঘুটকার আঁৎকে করে চিৎকার, 
দেখে চার ধার, উঠে বসে আবার। 
সকলে হাপছেড়ে বাঁচে এবার। 
||--ANRC--07/07/2017------|| 

||=====================|| 
 

Comments

Popular posts from this blog

532> ||-কুন্তী- এক পলকে -||

588>|| ভালো আছি ||

570> || মানুষ চেনা দায় || M