593> || জীবন শ্রেষ্ঠ সৃষ্টি ||



593> || জীবন শ্রেষ্ঠ সৃষ্টি ||
          <---©-আদ্যনাথ--->

মধ্য বিত্তের জীবন,
ওলোট পালোট না হলে
সুন্দর হবে কি করে?
ছড়িয়ে ছিটিয়ে ছিন্ন ভিন্ন না হলে
সাজবে কি করে ?
স্বপ্ন গুলো ভেঙে না গেলে,
ইচ্ছা শক্তি বাড়বে কি করে?

বাঁচার জন্য  লড়তে হবে,
লড়াই করেই আমাদের বাঁচতে হবে।
মনের জোর এমন হতে হবে,
মুস্কিল গুলি ভয়ে দূরে পালাবে।
বাঁধা গুলি লজ্জায় সহজ হয়ে
নূতন পথ দেখাবে।
তবেই তো জীবন পুর্ন হবে।

জীবন হয়তো ক্ষণিকের জন্য,
তথাপি নয় তো সামান্য।
জীবাত্মা অনপায়ী অনপেক্ষ,
মনুষ্যজীবন প্রকৃতির শ্রেষ্ঠ সৃষ্টি,
রেখে যায় তার কৃত্তি।

জীবন অনন্ত  শক্তির আধান,
জীবন নয়  ঈশ্বরের অহেতুক দান।
জীবন মাত্রেই সর্বব্যাপী  বিভু,
জীবন ঈশ্বরের প্রতিভূ।
সুস্থ সুন্দর জীবন অসহায়ের সহায়।
মনুষ্যমাত্রে একে অন্যের সহায়।

       <---©-আদ্যনাথ--->
     【--anrc--08/07/2019--】
     【=রাত্রি:11:53:22=】
【=বেলঘড়িয়া=কোলকাতা -56=】
 =========================

Comments

Popular posts from this blog

532> ||-কুন্তী- এক পলকে -||

588>|| ভালো আছি ||

570> || মানুষ চেনা দায় || M