598>|| প্লাস্টিকের উত্থান ||

   598>|| প্লাস্টিকের উত্থান ||
            <-----©-আদ্যনাথ--->

গতকাল সন্ধ্যায় দেখলাম
হওয়ায় উড়ছে প্লাস্টিকের কেরি প্যাক,
মনে হল আলো বিহীন ফানুসের ব্যাগ।
সকলে চেয়ে ঊর্ধ্ব পানে
উড়ে চলেছে প্লাস্টিকের ব্যাগ দক্ষিণ পানে।

তোমরা ভাবছো,
ভাবো, ভাবা উচিৎ, ভাবনা ভালো।
আসছে সেদিন থাকবেনা ভাবনা,
প্রস্তর যুগ, তাম্রযুগ,পার করে
আমাদের লৌহযুগেরও পারের ভাবনা
এবার বুঝি শুরু প্লাস্টিক যুগের সূচনা।

সেই যবে প্লাস্টিকের সূচনা হলো
সকলের মনে অফুরন্ত আনন্দ যোগালো।
পেট্রো কেমের নূতন আবিষ্কার আনন্দ যোগালো।
আজ সেই প্লাস্টিক সকলের বেদনা,
পথে ঘাটে প্লাস্টিক ,
নালা নর্দমায় জমছে প্লাস্টিক,
গরু ছাগল মরছে, পেটেতে প্লাস্টিকের স্তূপ।
গাছ পালা মরছে প্লাস্টিকের কারনে,
গভীর সমুদ্রে বাড়ছে প্লাস্টিকের স্তূপ,
তথাপি বাড়ন্ত প্লাস্টিকের উৎপাদন।
পেট্রো কেমের বর্জ প্লাস্টিক,
দুরন্ত বাজার দর।
হোকনা মারণ, লাভবান তো পেট্রো কেম।
আজ আমাদের ঘরের ভিতরে
ব্যালকোনিতে  প্লাস্টিকের গাছ।
আসল গাছের অনেক হেপা
তাই প্লাস্টিকের গাছ সাজিয়ে রাখা।
বাজারে পাস্টিকের চাউল,
প্লাস্টিকের ডিম সানন্দে বিকাচ্ছে।
এখন পার্ক গুলি সাজছে প্লাস্টিকের গাছে,
আর কিছুদিন পরেই পথে ঘাটে বাগানে
ক্ষেতে প্লাস্টিকের গাছ হবে।
প্লাস্টিকের রোবট মানুষ হবে।
দেশের বিজ্ঞানের উন্নতি হবে।
তখন থাকবেনা জলের সমস্যা,
রোবট খাবেনা জল।
প্লাস্টিকের গাছেও লাগবেনা আর জল।
মানুষ গুলোই হবে প্লাস্টিকের।
প্রজন্ম শুরু হবে প্লাস্টিকের।
জল বৃষ্টি মেঘের আনাগোনা থাকবে না,
শিক্ষিত বেকার ও আর থাকবেনা।
দুই চারজন রোবট সাইন্টিস্ট
পৃথিবীর রাজা হবে ঠিক।
তাই আর দেরি নয়
এখনি হজম করো প্লাস্টিক।
বেঁচে বর্তে যাবে কালের প্রবাহে,
নচেৎ মরে চাপা পড়বে প্লাস্টিকের স্তুপে।
       <-----©-আদ্যনাথ--->
     【--anrc-24/07/2019--】
     【=রাত্রি:03:04:22=】 【=তেঘড়িয়া=কোলকাতা -59=】
==========================



Comments

Popular posts from this blog

532> ||-কুন্তী- এক পলকে -||

588>|| ভালো আছি ||

570> || মানুষ চেনা দায় || M