591>|| রথের মেলা ||

 591>|| রথের মেলা ||
               <-----©-আদ্যনাথ--->
রথের মেলা রথের মেলা
বসেছে রথ তলায়।
অজস্র ভিড়ের মাঝে
রথের দড়ি পথে গরাগরি খায়।
সকলেই আসে আর যায়
ভক্তি ভরে দড়ি ছুয়ে যায়।
রথের দড়ি স্পর্শ মাত্র
সকল পাপ থেকে হবে মুক্ত।
শত  ভিড় ঠেলে কোনমতে এসে
দড়ি ধরা শেষে।
চিনি কলা প্রসাদ গদো গদ চিত্ত,
রথের মেলার আনন্দ
জিলিপি আর পাপরের গন্ধ
শিশু  বৃদ্ধ বৃদ্ধা সকলেই ভক্ত।

শিশুরা সাজায় রথ গুজিয়া প্রদাদে,
শিশুর আনন্দ দক্ষিনা টুকু পেলে।
রথের মেলা রথের মেলা
বসেছে রথ তলায়।
জগন্নাথ চলেছেন মাসীর বাড়ি রথে
শুভদ্রা বলরাম আছেন সাথে।

রথের আনন্দে বিভোর সকলে,
রথ চলেছে গুন্ডিচার দিকে ধীরে।
সকলের আগ্রহ জগন্নাথের প্রসাদ নিতে,
পুরীর জগন্নাথ আজ সারা বাংলা জুড়ে।

জগন্নাথ যিনি জগতের নাথ
সকল বিপদে তিনিই দেন সাথ।
ঈশ্বর সদাই থাকেন নির্লিপ্ত
জগন্নাথ ঈশ্বর রূপে সর্ব শ্রেষ্ঠ ।
   <-----©-আদ্যনাথ---> 
     【--anrc-04/07/2019--】
     【=সকাল:08:20:22=】 
【=তেঘড়িয়া=কোলকাতা -59=】
=========================

Comments

Popular posts from this blog

532> ||-কুন্তী- এক পলকে -||

588>|| ভালো আছি ||

570> || মানুষ চেনা দায় || M