595>|| ব্যাঙ বাচিলে সৃষ্ট বাঁচিবে || + || বৃষ্টি নাই পশ্চিম বাংলায় ||
595>|| ব্যাঙ বাচিলে সৃষ্ট বাঁচিবে ||
2)|| বৃষ্টি নাই পশ্চিম বাংলায় ||
===============================
595>|| ব্যাঙ বাচিলে সৃষ্ট বাঁচিবে ||
<-----©-আদ্যনাথ--->
ব্যাঙ নাকি ব্যাক ডেটেড হয়েগেছে,
তাদের ডাকে আর বৃষ্টি আসেনা ঝেঁপে।
তাই ব্যাঙ কাঁদে পানা ডোবার কুলে,
ডিজিটালে গ্যাঙ্গর গ্যাঙ্গর ভুলে।
ব্যাঙের চিন্তা,
ব্যাঙাচী গুলি বাঁচিবে কি করে,
ডোবায় নাই জল পুকুর শুকিয়ে গেছে,
নদীতে কি আর ব্যাঙাচি বাঁচিবে!
ব্যাঙের সর্ব শেষ চেষ্টা,
চিৎ হয়ে শুয়ে গ্যাঙ্গর গ্যাঙ্গর ডাকে।
ব্যাঙাচি গুলি মরছে তাই দেখে কাঁদে।
মাছি মশা কীট পতঙ্গের শত্রু ব্যাঙ যদি মরে,
পৃথিবীর ভার বইবে কে কি করে?
ব্যাঙ হলেও ক্ষুদ্র,
প্রকৃতির ভারসাম্য রক্ষায় তার নাই জুড়ি,
বিষাক্ত কীট পতঙ্গ খেয়ে বাড়ায় ভুরি।
সেই প্রকৃতির বন্ধু ব্যাঙের যদি হয় ধ্বংস,
বায়োলজি লেবরেটরী সব হবে বন্ধ।
চীনারা খাবেটা কি ভাবতো একবার,
আয় বৃষ্টি ঝেঁপে ব্যাঙের বংশ বাঁচাতে।
নচেৎ পৃথিবী হবে ধ্বংস ব্যাঙের কারনে,
ব্যাঙ ঈশ্বরের অবতার থাকে জেন মনে।
ব্যাঙ না ডাকিলে বৃষ্টি নাহি হবে,
বৃষ্টি বিহনে সৃষ্টি নাহি রবে।
তাই সৃষ্টি রক্ষায় ব্যাঙের কৃতিত্ব নিবিড়,
ব্যাঙ না বাচিলে সৃষ্ট হইবে অধীর।
<-----©-আদ্যনাথ--->
【--anrc-24/07/2019--】
【=রাত্রি:12:55:22=】 【=তেঘড়িয়া=কোলকাতা -59=】
==========================
2)|| বৃষ্টি নাই পশ্চিম বাংলায় ||
<-----©-আদ্যনাথ--->
এখানে আর নাই বৃষ্টির ভরসা
ব্যাঙ সব দলবেধে পালায় সহসা।
আসাম, মহারাষ্ট্র, অথবা কেরালা
কোলা ব্যাঙ, সোনা ব্যাঙ পালালো সকাল বেলা।
কুনোব্যাঙ, বুড়ো ব্যাঙ করছে ঝামেলা।
ব্যাঙের রাজা বলে থাম থাম এবেলা।
কেরালা জাবি খাবার জল কোথা পাবি,
আসামে জাবি সিটিজেন সিপ কোথা পাবি।
মহারাষ্ট্র জাবি গরুর খাটালে থাকতে পাবি,
রাম নাম ছাড়া অন্য আওয়াজে প্যাদানি খাবি।
ভেবে দেখ এখানের মতন মজা কোথায় পাবি।
পড়তে হবেনা স্কুলে জাবি খিচুড়ি খাবি
আনন্দে দশ ক্লাস পাশ হয়ে জাবি।
সাইকেল পাবি আরো কত টাকা পাবি।
হ্যা বিয়েটা না হয় একটু দেরি করেই করবি।
কতো শ্রী কতো প্রকল্প,
ভাবিস না এগুলো গল্প।
গেরুয়া কিম্বা নীল সাদা
হলেও হতে পারিস দাদা।
না হয় যোগ দিলি সিন্ডিকেটে
জীবন টা আরামে যাবে কেটে।
এমন দেশটি কোথাও পাবেনা তুমি
এখানে সবাই রাজা থাকে যদি বুলি।
<-----©-আদ্যনাথ--->
==========================
Comments
Post a Comment