592>|| উপলব্ধি ||----------( 1 + 3)
592>|| উপলব্ধি ||--------( 1 + 3)
<-----©-আদ্যনাথ--->
(1)
দেখলাম জীবন প্রকৃতির কোলে,
স্নেহ ভালবাসা উজাড় করে দিয়ে।
প্রকৃতি কেমন জীবন নিয়ে খেলা করে।
সময় সবকিছু বদলেদিতে পারে।
তবুও মোহ মায়ার জালে,
জীবনটাকে জড়িয়ে ফেলে।
যেমন মক্ষিকা মাকড়সার জালে,
বাঁচবার তরে ছট্ফট্ করে।
বাঁচন মরন সময়ের খেলা,
প্রকৃতি খেলে নিত্য নূতন খেলা।
বেঁচে থাকাটাই জীবনের লড়াই,
তথাপি আমরা মৃত্যুকে ডরাই।
সাঁতার শেখা যেমন মাথাটি ভাসিয়ে রাখা
জীবনও তেমনি সন্মান টুকু বাঁচিয়ে রাখা।
খেলার ছলে জীবন না চেয়েও পাওয়া,
নদীর স্রোতের মতন বয়ে চলে যাওয়া।
নদী শুকিয়ে গেলেও দাগ টুকু রেখে যায়,
সময়ের খেলায় মানুষও হারিয়ে যায়।
কিছু দাগ কিছু স্মৃতি রেখে যাওয়া,
মনুষ্য জীবনের সার্থক চাওয়া পাওয়া।
<-----©-আদ্যনাথ--->
【--anrc-02/07/2019--】
【=রাত্রি:01:30:22=】 【=তেঘড়িয়া=কোলকাতা -59=】
==========================
2>|| উপলব্ধি ||
<---©-আদ্যনাথ-->
এই ক্ষনিকের জীবন কিন্তু অনন্য,
যদিও জীবন এক সাজানো গোছানো মিথ্যা ছাড়া কিছুনয় অন্য।
আর মৃত্যু চির কঠিন নিষ্ঠুর চির সত্য।
মৃত্যু সদাই নিঃশব্দ চীর স্থির,
জীবন অতি চঞ্চল নিদারুণ অস্থির।
জন্মিলে মরিতে হইবে, মৃত্যু নিশ্চিত,
তবুও জীবন,মৃত্যু ভয়েই সদা ভীত।
জীবন ক্ষণিকের তথাপি অহঙ্কার পুর্ন,
লোভ,লালসা ও ক্রোধে পরি পূর্ন।
নিজের জন্য বাঁচা
সেতো ঘৃণ্য কীটের সমান বেঁচে থাকা, অপরের জন্য জীবন
আনন্দ পূর্ন জীবনের সবটুকু ভালো বাসা।
জীবনকে করতে মহান,
দিতে হবে অনেক দান।
দশের স্বার্থে বিলায়ে জীবন সম্পূর্ন,
জীবনের সত্য উপলব্ধিতে হয় সকল দর্প চূর্ণ।
=====<---©-আদ্যনাথ-->======
3>উপলব্ধি---
একলা কথা বলা জায়,
কিন্তু,--------
একলা কথপকথন কি আর হয়।
নিজে আনন্দ উপভোগ করা সম্ভব,
কিন্তু,---------
একলা উৎসব পালন,অসম্ভব।
একলাই হাসতে পারা যায়,
কিন্তু,---------
*একলা হৈ-উল্লাস কখনো নয়।*
*মানুষ সকলে ,*
*একে,অপরের জন্য।*
*কেউ কারুর সাহায্য ব্যতিরেকে*
*নিতান্ত নগন্য।*
*এটাইতো আত্মার আত্মীয়তার সাক্ষ্য*,
*সমাজ বদ্ধ জীবের এটাই লক্ষ্য।*
||----ANRC------07/01/2018-------||
============================
Comments
Post a Comment