582>|| মানুষের খোঁজে ||

   .

582>|| মানুষের খোঁজে ||
                  <-----©-আদ্যনাথ--->

মানুষের খোঁজে মানুষের মাঝে
ভ্রমীলাম দেশ শহর গ্রামের হাটে।
ভয়ঙ্কর সব ছবি দেখে দেখে
পালাবার পথ না পাই খুঁজে।

মানুষ মানুষের জন্য
মানুষই মানুষকে মেরে হয় ধন্য।
মানুষে মানুষে এতো দ্বন্দ্ব তবু
মানুষ ছাড়া কি মানুষ রয় কভূ।

মানুষ মানুষের জন্য
মানুষই মানুষের শত্রু রূপে গণ্য।
লোভ,হিংসা,অধিকারের বশে,
মানুষই মানুষে পণ্য করে।

মানুষ মানুষের জন্য
মানুষ শ্রেষ্ঠ রূপে গণ্য।
মানুষই ছিনিয়ে নেয় মানুষের অধিকার,
মানুষকে মেরেই মানুষ চায় অধিকার।

মানুষের খোঁজে মানুষের মাঝে
স্বপ্ন গুলীই বেঁচে আছে স্বপ্নের মাঝে।
মানুষ খোঁজে মানুষ,
সুখ স্বপ্নে মনের মাঝে।

মানুষ মানুষের জন্য,
মানুষ এখনো কি সেই বন্য?
আজ নিজেই ভুলেগেছি
নিজেকে মানুষ ভাবতে।

 <-----©-আদ্যনাথ--->
     【--anrc-06/06/2019--】
     【=সকাল:08:20:22=】 【=তেঘড়িয়া=কোলকাতা -59=】
==========================

Comments

Popular posts from this blog

532> ||-কুন্তী- এক পলকে -||

588>|| ভালো আছি ||

570> || মানুষ চেনা দায় || M