590>|| প-এর ইতিবৃত্তী ||


 590>|| প-এর ইতিবৃত্তী ||
                <-©-আদ্যনাথ->

 প- এর মতন কে আছে সত্য
      জীবনের শুরু থেকে অন্ত।
 প-এর বার বাড়ন্ত  জিবনে
 প- কে বাদ দিলে পরে সবই
 ফ - ফাঁকা, অথবা -   -
 ব - বোকা।
 প- এর প্রেম দিয়ে জীবন শুরু।
 প-পড়াশুনার সাথেও জড়িয়ে-প/ফ
 প-পাশ ফেল জুড়ে।  তাই তো
 প- এর পিছে দৌড়ে
 প-পাপ
 প-পুণ্যে জীবন যায় জরিয়ে।
 প- পেলাম জীবনে যা, তাও -
 প- পেলাম।
        যাকিছু হারালাম তাও -
 প- হারালাম।
      জীবন শুরু বাবা মায়ের আদর
 প- প্রেম দিয়ে সকলের সাথে।
 প- পড়াশুনা শুরুর সাথে,
 প- পরীক্ষা গুলি দিয়ে।
 প- পাস,ফেল নিয়ে শেষে।
 প- পয়সা আর অর্থের চিন্তায় চাকুরী,
 প-পদ আর
 প- প্রতিষ্ঠার চিন্তায়,
 প- পরিশ্রম দিন রাত।
 প-পত্নীর পরেই
 প-পরিবারের চিন্তা
 প-পুত্র
 প-পূত্রির চিন্তা।
 প-পদে পদে
 প-প্রতিষ্ঠা,
 প-প্রেম,
 প-প্রিয় জনের চিন্তা।
 প-পলিটিক্সে আজকাল
 প-পার্টি বদলের চিন্তা।
 প-ছাড়েনা জীবন
 প-পরমাত্মার চিন্তা এখন।
 প-প্রসংশা
 প-প্রতিষ্ঠা     
 প-পেতেছি
 প-প্রচুর
 প-পাপ পূণ্য
 প-পিছু ছাড়েনি কখনো।
 প-পতনের ভয় জিবনে।
 প-পিছনের চিন্তা
 প-পিছনে ফেলে
 প-পতন কি উথ্যান জীবনে।   
 প-পরিশিষ্ঠে
 প-পক্ষপাতির ভাবনা।
 প-পাপের চিন্তা ছেড়ে
 প-পরমাত্মার ভবনা।
 প-পূণ্য যদি কিছু কামানো যায়।
 প-দিয়েই শেষ করি,
 প- প এর পরিণাম জানা
 প- প্রয়োজন সকলের।
 প- এর পরেই
 ফ-ফাঁকি জীবন
      এতেও না বুঝলে
 ব-বোকার মরণ।
      আর শেষে
 ভ-ভেজালে কাটবে জীবন।
 ম-মৃত্যুই রয়ে যাবে তখন।
 প- প্রণাম আজকের মতন।
             প-প্রণাম অন্তে
                    ইতি
       <-----©-আদ্যনাথ--->
======================

  •            

Comments

Popular posts from this blog

532> ||-কুন্তী- এক পলকে -||

588>|| ভালো আছি ||

570> || মানুষ চেনা দায় || M