587> || ||| সুখ দুঃখ ||

 587> ||| সুখ দুঃখ ||

            <--©➽-আদ্যনাথ--->


সুখ মানেই অহংকারের প্রশ্রয়,

দুঃখেই ধৈয্যের পরীক্ষা হয়।

সুখিজন দারিদ্র্য ভুলে যায়,

দুঃখি,দুঃখে ধৈর্য হারিয়ে বিপথে যায়।


সুখিজন ভুলে যায় দুঃখের দিন।

দুখিজন সুখেরস্বপ্নে কাটে দিন,

সুখ-দুঃখ নিয়েই জীবন চলে,

দুঃখ বিনা সুখ আসেনা জীবনে।


দুঃখের পরেই সুখ আসে জীবনে,

সুখের অন্তে দুঃখ জীবন চক্রে।

সুখ-দুঃখ কিছুই চিরস্থাই নয়,

জীবনচক্রে অসম্ভব কিছূই নয়।


ঝড় ঝঞ্ঝা অতি মারি সকল,

মানুষ আর সমাজকে করে বিকল।

অনেক পেয়েও মেটেনা মানুষের আশ,

অতি লোভেই কারণেই হয় সর্বনাশ।


সুখ-দুঃখ সকলি প্রকৃতির খেলা,

প্রকৃতি সদাই চির সুন্দরের মেলা।

মানুষ নিজস্বার্থে করে প্রকৃতির নিধন,

প্রকৃতিকে অবহেলা সকল দুঃখের কারন।


প্রকৃতিকে সুন্দর রাখা মানুষের দায়,

তথাপি হচ্ছে ধংস নানান অছিলায়।

প্রকৃতি বুঝি দুঃখি মানুষের ভিড়ে ।

জীবন সদাই অনেক সুখ-দুঃখ ঘিরে,


সুখ সদাই থাকে আনন্দ মহলে,

দুঃখগুলো অনেক কথাই বলে ।

সুখ দিয়ে কি দুঃখকে ভোলা যায়,

জীবনের সুখ-দুঃখ সকলি রয়ে যায় ।

<--©➽-আদ্যনাথ রায় চৌধুরী--->

       16/01/2021::08:30pm

==========================

Comments

Popular posts from this blog

532> ||-কুন্তী- এক পলকে -||

588>|| ভালো আছি ||

570> || মানুষ চেনা দায় || M