585> || বন্ধু শ্রেষ্ঠ ||



  585> || বন্ধু শ্রেষ্ঠ ||
                <---©-আদ্যনাথ--->

বয়সের সাথে বন্ধুত্বের
নিবিড় সম্পর্ক,
জন্মক্ষণে মা আর দাইমাই
ছিলেন কাছে।
কতদিন তো একলা
মায়ের কোলে।
যখন একটু বুলি ফুটলো
সময়ে অনেকেই আদর করতো।
তারপরে চলা শুরু,
সকলের আদর বন্ধুত্বের শুরু।
স্কুল ,কলেজে বন্ধু অগুন্তি,
যৌবনের আনন্দ কতনা ফুর্তি।
তারপরে চাকুরী জীবন
অফুরোন্ত বন্ধু আত্মীয় স্বজন।
এখন অবসর জীবন,
ধির পায়ে চলছিল জীবন।
ক্রমেই চলেগেল অনেকে,
জীবন ফুরিয়ে চলে দ্রুত বেগে।
ক্রমে বন্ধুর বাড়ন্ত,
সকলেই শরীরের বোঝায় আড়ষ্ঠো।
যতই দিন এগিয়ে চলে
জীবনের দিন যেমন শেষের দিকে
এগিয়ে চলে।
একলা বসে জীবনের
স্মৃতি মন্থনে।
খুঁজে চলি আপনকে
মনে মনে ।
আজ বুঝতে পারি বোঝা কারে কয়।
শরীরের বোঝা, অতীত জীবনের
চিন্তার বোঝা,
বর্তমানের অনেক দেখেও
বলতে না পারার বোঝা।
অনেক বুঝেও, কিছু না বোঝা।
এখনতো জীবনটাই এক বোঝা।
তবুও মনের শান্তি আর কিছু প্রাপ্তি,
একান্ত আদরের নাতি,নাতনি।
যাদের মধ্যে খুঁজে পাই বন্ধু শ্রেষ্ঠ,
ভালোবাসা ও হৃদয়ের আনন্দ।
যেদিন ছিলাম শিশু,ছিলো শুধুই আনন্দ।
আজ দুই শিশুর আদরে
খুঁজে পাই অনাবিল আনন্দ।

  <---©-আদ্যনাথ--->
     【--anrc 16/06/2019--】
     【=সন্ধ্যা:08:08:22=】  【=বেলঘড়িয়া=কোলকাতা -56=】

Comments

Popular posts from this blog

532> ||-কুন্তী- এক পলকে -||

588>|| ভালো আছি ||

570> || মানুষ চেনা দায় || M