589> কিছু কোটেশন ;-(1 ) to ( 40 )
589>কিছু কোটেশন ;;-(1 ) to ( 40 )
1>স্বামী বিবেকানন্দ;;-Part ( 1 )
Up to 21/06/2019
ধর্মের সংজ্ঞা::-
বিবেকানন্দের মতে ধর্মের সংজ্ঞা এই::-
" মানুষের ভিতরে যে দেবত্ব প্রথম হইতেই
বর্তমান,তাহার প্রকাশসাধনকে ধর্ম বলে।"
এই প্রকাশ ঘটিতে পারে বিচিত্ররূপে
বিবিধ ক্ষেত্রে।
"এবারে নূতন একটা পথ করে দিয়ে
গেলুম।
এতদিন লোকে জানত,ধ্যান,জপ,বিচার
প্রভৃতি দ্বারা মুক্তি হয়। এবার এখানকার
ছেলেমেয়েরা তাঁর কাজ করে জীবন্মুক্ত
হয়ে যাবে।"
স্বামী বিবেকানন্দ।
==========================
গুরু নানক=
গুরু নানককে কেউ প্রশ্ন করলেন
ঘড়ায় পাঁচটি ফুটো কেমন করে
জল ভর্তি রাখবো--?
নানক জী বললেন----
কেন ঘড়াকে জলেই ডুবিয়ে রাখো,
তবেই জলে পূর্ন থাকবে।
অর্থাৎ---আমাদের পঁচেন্দ্রিয়কে পরমাত্মার
চিন্তায় ডুবিয়ে রাখলে,
সকল ইন্দ্রিয় ই ডুবে থাকবে।
কেউ কোন উৎপাত করবে না।
==========================
2>জন্ম, মৃত্যু দুই রহস্য ময়।
জন্মের নয়মাস পূর্বেই জানান দেয়।
মৃত্যুর পূর্ব মুহুর্তেও আজান রয়।
মানুষ শুধুই প্রকৃতির পুতুল মাত্র হয়।
শরীর কে জানো, মনকে জানো,
জানো চিত চিত্তের ভাব ধারা।
ঈশ্বরের থেকে কি লুকাইবে,
যার হাতে জীবনের সূত্র ধরা।
<----আদ্যনাথ--->( © )
========================
3>ভালো হও, ভালো হবার চেষ্টা করো
কিন্তু ভালোহবার প্রমান দিতে যেওনা।
প্রমাণ দিতে যাওয়াই মূর্খতা।
<----আদ্যনাথ--->( © )
==========================
4>নদীর ইচ্ছা ঝর্নাকে,
সমুদ্রে পৌঁছে দিতে,
ঝর্না বলেন নদীরে,
বিশাল হতে সমুদ্রে গিয়ে,
লবণাক্ত হবার থেকে,
ছোট হয়ে মিষ্টি থাকাই শ্রেয়।
ANRC.
===========================
5>Advance Message for 2019
Be HONEST when in trouble
Be SIMPLE when in wealth.
Be POLITE when in authority
Be SILENT when in anger.
This is called
"The LIFE MANAGEMENT."
Have a Good Day.
May God Bless You.
By Adyanath Roy Choudhuri.
Shyamvihar phase2.
Raghunath Pur.
Kolkata- 700059.
==========================
6>কাজ করা হয়তো সহজ,
কাজের ভুল ত্রুটি কাজেই মেটে।
কোন কাজই অসম্ভব নয়,
কাজ করার চেষ্টা থাকতে হয়।
দায়িত্বের বোঝা বড়োই কঠিন।
দায়িত্বের দায় ততোধিক কঠিন।
দায়িত্ব সামলানো ভীষণ দায়।
দায়িত্বের ভুল ত্রুটি আজীবন রয়।
<-----©-আদ্যনাথ--->22/12/2018
=========================
7>সকলের প্রতি
আজ বাঙালির ঘরে ঘরে আনন্দ,
আসছেন "মা" চারিদিকে বাজিছে বাদ্য।
চলছে "মা" এর চরণে প্রার্থনা,
"মা" এর নিকট আরতি আরাধনা।
আজ এই ক্ষণে করি প্রার্থনা,
থেকো ভালো সুস্থ সুন্দর করি কামনা।
"মা" এর আগমন বার্তা কতনা উত্তেজনা,
আমায় রাখবে মনে করি কামনা।
যদি করে থাকি কিছু ভুল
আজ কিরিও সকল মার্জনা।
জানি অধম আমি নিতান্ত স্বার্থপর,
তুমি করিও ক্ষমা তব নিজ গুনে।
নিতান্ত অধমের এইটুকুই প্রার্থনা।
যদি পারো করিও ক্ষমা।
আজ সকলের নিকট চাইছি নিজের মুক্তি,
আজ আর নাইবা প্রদর্শীলে কোন যুক্তি।
ইতি
আদ্য নাথ রায় চৌধুরীর এইটুকু বাসনা।
<----©-আদ্যনাথ--->
=============================
8>আমাদের ভারতবর্ষ যেখান থেকে
প্রসারিত হয়েছিল বেদ।
সেই বেদের পীঠস্থান ভারতবর্ষ
যখন ইংরেজ শাসনে কলুষিত
নির্যাতিত।
ইংরেজ দের সৃষ্টি নানান কৌশলে
বাঙালি বাবুরা পারস্পরিক কোন্দলে
মগ্ন। বিয়ে আর মোকদ্দমা তাদের কাছে
বিশেষ আদরের। নারী, সুরায় বিশেষ মন।
নারী নির্যাতনে বীরত্বের প্রকাশ।
সমাজে কেউ একটু এগিয়ে গেলে
তাকে টেনে ধরে নিচে নাবানই বাঙালি
বাবুদের বিশেষ ধর্ম ও কর্ম।
---------------------------------
9>আত্মবিশ্বাসই একমাত্র
সহায়।
যে জীবনের উন্নতির
প্রতি পদে থাকে সহায়।
আত্মবিশ্বাস বিনা
জীবন অকূলে হারায়। Anrc13/01/2019
आत्मविश्वास हैं तो सब कुछ हैं,
सफलता, उन्नति, हर प्रप्ति, हर आंनद।
आत्मविश्वास ही जिनका एकमात्र मंत्र।
आत्मविश्वास बिना जीवन बृथा,मूल्य हीन,
जीवन जरो पोदार्थ मात्र।
Anrc13/01/2019
======================
10>সময়ের ক্ষণ গুলির প্রতীক্ষা
ও চাওয়া পাওয়া নিয়েই তো জীবন।
সে যদি শুভ হয় তবে
আনন্দ তৎক্ষনাত।
অশুভ হয়তো দিতে পারে সুখ
বিলম্ব প্রতীক্ষায়।
শুভ, অশুভ, সকলি মনের ভাবনায়।
ANRC::27/02/2019
=========================
11>কারুর উপদেশ বা নির্দেশে,
রাস্তা পাওয়া সম্ভব হলেও হতেপারে।
লক্ষে পৌঁছতে হয় নিজের পরিশ্রমে।
ANRC::28/02/2019
==========================
12>একটি রৌদ্রোজ্জ্বল দিনের প্রতীক্ষা ----
দিনটি রৌদ্রোজ্জ্বল হওয়া
সেতো প্রকৃতির খেলা।
জীবনকে করতে উজ্জ্বল
এক সুকুশল কলা।
ANRC
28/02/2019
========================
13>আজ 03/03/2019 রাত্রি 02:50:12,am
এই ক্ষণের কিছু চিন্তা।
ক্ষণিক ভঙ্গুর জীবন শিখায় অনেক,
মেপে চলতে হয় প্রতিটি পদক্ষেপ।
একটি ভুল সিদ্ধান্তের চাইতে
অনেক না পারা তবুও ভালো।
একটি ভুল সিদ্ধান্ত,
পাল্টে দিতে পারে জীবন।
প্রজ্ঞা যদি থাকে অন্তরে তবেই
জ্ঞানের মাধ্যমে তুষ্ট হওয়া যায়।
গুনে তুষ্ট হলে পরে
পারদর্শিতা সহায় হয়,
বিচক্ষণতা তখন সর্বত ভাবে রক্ষা করে।
বিচক্ষণতা বাড়ায় সিদ্ধান্তের ক্ষমতা।
ANRC;---03/03/2029
রাত্রি :02:50:12am
===========================
14> "বিদ্যা দদাতি বিনয়ম ! শ্রদ্ধাবান লভতে জ্ঞানম !" -
===========================
15>নারী সৃষ্টি ঈশ্বরের অদ্ভুত কল্পনা।
নারীর জিহ্বা ততোধিক বিচিত্র কল্পনা।
নারীর জিভ ছাড়া সৃষ্টির,
সকল কিছুকেই বোধহয় বেঁধে রাখা যায়।
ANRC
==========================
16>পৃথিবীতে সর্ব শ্রেষ্ঠ আবেগের নাম প্রেম,
আর বোকারাই এর ফাঁদে পরে। Anrc
=================.=======
17>প্রেম ততক্ষণ সুন্দর ও মধুর
কতক্ষন আঘাত না আসে। Anrc
=========================
18>মেয়েদের মতিগতি বোঝা বড়ই কঠিন,
ওদের আবেগ মধ্য সমুদ্রের ঝড়ের মতন
কখন আসে আর যায় বোঝাই বর দায়।
anrc
=====================...==
19>আসল সুখ কি সেটা না জেনেই
মানুষ বড়ই সুখী anrc
========================
20>বোকারাই বীরত্বের করে অপচয়।
ভ্দ্ধিমান সদাই চুপ হয়ে রয়। anrc
========================
21> "ভালোবাসা হল আশার সমাধি
বিশ্বাসের ধবসংস স্তূপ।"
=======================
22>রাত করেনা
সকালের অপেক্ষা,
সকাল করেনা
দিনের অপেক্ষা,
দিন করেনা
ঋতুর অপেক্ষা।
জীবনে সময়ের সাথে,
পাওয়া যায় যেটুকু খুশি।
করা উচিৎ নয় তার উপেক্ষা,
জীবন করেনা সময়ের অপেক্ষা।
<---©-আদ্যনাথ--->
06/05/2019::06:44:12.
========================..
23>কিছু দূরের মানুষ
নিজের করে নিল,
কিছু অাপনজন
দূরে অর্থ বুঝিয়ে দিল।
উভয় কে করি স্বাদর,
সকলে সুখে থাকুক।
উভয়ে শিখিয়ে গেল,
বেঁচে থাকার অর্থ গুলো।
বাঁচার মতন বাঁচতে,
সকলকে নিয়ে থাকতে,
বেঁচে থাকার আনন্দ উপভোগ করতে,
সকলকে প্রয়োজন সময়ের সাথে।
কিন্তু সময় বরই কঠিন,
দেখেনা পিছনে ফিরে,
তাকেই নিয়ে চলে,
যে সময়ের সাথে চলে
<---©-আদ্যনাথ--->
06/05/2019::06:13: 20.
======================..
24> জীবনে খুশি
চাইলেই পাওয়া যায় না।
কে কি করছে,কেন করছে,
এসকল ভাবনা
বাড়ায় যাতনা,
এসকল থেকে
দূরে থাকাই শ্রেষ্ঠ ভাবনা।
অপরে কি করছে
সেইচিন্তা ছেড়ে
নিজে কি করছো
সেটাই ভাব।
=====================
25>আজ বুঝতে পারি,
যারা ছিল নিজের,
তারাই করেদিলো পর,
তবে আজও বুঝতে পারিনা,
আমিকি সত্যই হয়েছি বুড়ো এবার,
নাকি এতটাই ভাগ্য লিপি আমার?
==========================
26>যেটুকু শিখেছি----
জানাশোনা পরিচয় বন্ধুত্ব
সকলের সাথে থাকা ভালো
এবং থাকা উচিতও বরো।
কিন্তু ভরসা
সে তো কেবল
নিজের ওপরেই করা উচিত।
ANRC:-30/03/2019
=======================
27>মনের ইচ্ছাগুলো কঠিন যাতনা,
মানুষের সাথ ছাড়েনা।
ইচ্ছাগুলোও মানুষ কে ছাড়েনা,
মরতেও দেয়না।
মানুষও ইচ্ছাগুলো ছাড়তে পারেনা,
ত্যাগও করেনা।
প্রকৃতির এই এক অমোঘ রচনা।
এই ইচ্ছার অপূর্তিই যত দুঃখ আর কষ্ট।
দুঃখ কষ্টের উর্ধে যে জন
তারইত হয় জীবনের প্রকৃত স্বাদ পুরন।
এতো দুঃখ,কষ্ট ভোগ
ক্ষণ ভঙ্গুর অন্বময় এই শরীরের কারণ
তথাপি শরীরের জন্য এত অহঙ্কার,
সাথে আছে জ্বালা ইচ্ছা পূরণ না হবার।
======================
28> বয়স এবং টাকা পয়সার
অহঙ্কার করা উচিৎ নয়।
কারণ
যাকিছু সংখ্যায় গোনা যায়,
তাতো একদিন শেষ হয়ে যায়।
==================
29>সময় ও ওজন মাপবার তরাজুর
বোধহয় একই কথা বলে,
কে অাপন কে পর বুঝিয়ে দিতে পারে।
সুখের সময় সকলকে অাপণ মনে হয়,
দুঃখের সময়ে আপণ ও পরের
ওজন দেখিয়ে দেয়।
==================
30>মাতা পিতা কাঁদে সন্তানের দুঃখে ।
ব্যাস পার্থক্য শুধু এইটুকু
" মা" কাঁদলে অশ্রু ঝরে পড়ে কপোলে,
"পিতা"র অশ্রু অন্তর শুন্য করে।
এই সৃষ্টির মাঝে,
সকলেই বার বার আসে আর যায়,
মাতা ও পিতা মাত্র,
একবারই পাওয়া যায়।
<---©-আদ্যনাথ--->
08/05/2019::08:56:12pm
====================
31>কি বিচিত্র এই ঘুম
ভালো ও গভীর ঘুম হলে,
ঘুমের সময় কালে,
মানুষ সকল কিছুই যায় ভুলে।
আর ঘুম না হলে,
অতীতের সকলকিছুই
মনে করিয়ে দেয়।
<---©-আদ্যনাথ--->
16/05/2019::05:15:22am
===========================
32>এই জগৎ সংসার
সকলই পরিবর্তন শীল।
সকল কিছুই বদলে যাবে,
ব্যাস শুধু সময়ের অপেক্ষা।
কারুর মন বদলাবে
কারুর হৃদয়,
কারুর সময় বদলাবে
কারুর সবটাই বদলে যাবে।
এভাবেই সকলের যাওয়া আর আসা।
<---©-আদ্যনাথ--->
16/05/2019::07:0610am
===========================
33>সংসারে কফন, কফিন দুটিই
মহা মূল্যবান,
যে বানাল সে বিক্রি করে দিল,
যে কিনলো সে ব্যবহারই করলো না,
যে ব্যবহার করলো,
সে জানতেও পারলোনা।
<---©-আদ্যনাথ--->
17/05/2019::05:12:10am
============================
34>হে প্রভু কিছুই চাইনা আমার,
চাইনা নাম,
চাইনা যশ,
চাইনা কোন অধিকার,
সদা সর্বদা মুখের হাসি টুকু,
থাকে যেন অম্লান আমার।
<---©-আদ্যনাথ--->
17/05/2019::07:45:10am
============================
35>প্রচণ্ড রাগ হয় তখন
কেউ নিজেই ভুল করে
তোমার দোষ দেয় যখন।
কারণ অন্যের উপরে দোষ চাপিয়ে
থাকতে চায় সুখে।
নিজের ভুল ক' জন নিজে
স্বীকার করে!
তাই নিজের ভুল
নিজে স্বীকার করা
মহৎ গুণের বাড়া।
<---©-আদ্যনাথ--->
22/05/2019
=====================≠
36>বাজারে গিয়েও
খলিহাতে ফিরতে হয়।
সেদিন ছিলনা পয়সা,
আজ কিছু ইচ্ছাই হয় না।
এমনি করেই সময়
মানুষকে বদলে দেয়,
প্রকৃতি অনাসক্ত
তথাপি সর্বত্র ব্যাপ্ত।
<-----©-আদ্যনাথ--->
========================
37>
আত্মা তো আর সৃষ্ট বস্তু নয়,
তাই মৃত্যুই শেষ কথা নয়।
বর্তমান চলছে অতীতের কর্ম ফলে,
ভবিষ্যৎ জীবন বর্তমানের কর্মফলে।
জীবাত্মা সর্বদা নিত্য পাপ মুক্ত,
মায়ার কারনে সদাই বদ্ধ।
আমি,আমার ভাবনায়ই অহঙ্কার,
এই চিন্তাই জীবনকে করে ছারখার।
<-------আদ্যনাথ ------->
==========================
37>চিন্তা করো কেন মিছে
আজ তোমায় কাঁদালো যে
অচিরেই কাঁদবে সে।
==========================
38>সত্যি আমি এতই বেকুব
যে আমায় করেনা কদোর
তার চিন্তাই করি হরদম।
=========================
39>যেখানে মানুষ নিজের ভুল নিজে
স্বীকার করেনা,
সে খানে এক মানুষ অন্যকে কি করে
অাপন ভাববে।
( অপরকে অাপন করে নেওয়া মানুষের এক মহৎ গুণ।
আর সেই অপরকে অাপন করার মধ্যে
অনেক ত্যাগ স্বীকার করতে হয়।
সেই কারনে ত্যাগ স্বীকার করতে পারার
সর্ব প্রথম কর্তব্যই
নিজের ভুল ত্রুটি নিজে ভুঝতে পাড়া ও সেই ভুল ত্রুটি কে স্বীকার করে নিজেকে শুধরে নিতে হয়।
তবেইতো মানুষ প্রকিত হৃদয় বান হতে পারে।
আর হৃদয় আছে যার সেইতো ভালোবাসে।)
=========================
40>
|| গুরু vs শিষ্য ||
<-----©-আদ্যনাথ--->
শিষ্য জিজ্ঞাসে,
গুরুদেব---
ভাগ্যের লিখন যদি পূর্বেই নির্দিষ্ট হয়,
তবে কিহবে আর বৃথা চেষ্টা করে।
গুরুবলেন---
কি আর করবে ভায়া
ভাগ্যে যদি লেখাথাকে,
চেষ্টা করলেই শুভ ফল লাভ হবে।
যখন চেষ্টা যদি, নিষ্ঠারসহিত প্রবল হয়,
ভাগ্যকে তখন ঝুঁকতেই হয়।
তাই চেষ্টার কোন বিকল্প নাই,
চেষ্টা তো করতেই হবে ভাই,
কর্ম প্রধান বিশ্বে কর্ম ও চেষ্টা
উভয়ই সফলতার পরিকাষ্ঠা।
একবারে না পারিলে
শতবার চেষ্টায় নিশ্চয় পারিবে।
<-----©-আদ্যনাথ--->
21/06/2019
=========================
Comments
Post a Comment