579>||-কবি বলে কেন করো বিদ্রুপ-||




579>||-কবি বলে কেন করো বিদ্রুপ-||
          <--©--●অনাথ●--->

তোমরা আমায় কবি বলো বার বার,
কবি হবার যোগ্যতা আছেকি আমার?
আমার কবি হবার প্রচেষ্টা,
সেতো নিতান্ত মূর্খতা।
কবিহবার ভাবনাও ভবিনা,
তেমন দুঃ স্বপ্নও দেখি না।
আমার কবিত্ব চিন্তাই প্রহসন,
চার অন্ধের হাতির বর্ণন।

আমি দেখেছি কবি,
তাঁরা নয়তো রবি,
কিন্তু তাদের লেখনী
যেন সুতীক্ষ্ম তরবারী।

তাঁদের ভাবনার জগৎ
সমাজের তরে অতি মহৎ।
যেন তাঁরা গঙ্গা যমুনা, গোদাবরী,
সমাজ কল্যানের তরী।

তাঁদের কণ্ঠ উদার,
কলম যেন খরগো কৃপাণ,
মুহূর্তে পারে তাঁরা সমাজকে,
লন্ড ভন্ড করে দিতে।

আবার পারে জুড়ে দিতে,
সুন্দর এক সমাজের হিতে।
প্রেম ভালোবাসার ফুল মালা দিয়ে,
দেশ মাতৃকার পদো তলে।

তারা যে কবি তাঁদের চিন্তা
সুরের ভূবনে ছায় গগণ চুমি।
তাদের ভাবনা সদাই সুপ্ত
কালের প্রবাহে হয় না লুপ্ত।
সময়ের প্রবাহে হয় উন্মুক্ত,
যা চির সত্য।

বজ্র কঠিন পর্বত সম,
প্রভাতের সূর্য কিরন সম।
মসৃণ মাখনের মতন,
শীতল বরফের মতন।

রূপ সৌন্দর্য্যে মাধুরী মাখা
রূপসী ষোড়শীর যৌবন সখা।
যেন ষোড়শীর  কামনার ত্বেজ,
জ্বালাইতে  দাবানল।
থর থর কম্পমান,
অগ্নিউদ্গার আগ্নেয়গিরি সম।

চঞ্চলতায় গঙ্গোত্রী গঙ্গার মতন,
কখনো শান্ত ধীর হিমালয় এর মতন।
উদারতায় জেন সমুদ্র সম,
লেখনি,যেন সমাজের ছবির,
প্রতিটি মানুষের মনের মতন।

বার বার কবিদের করি প্রণাম,
কবি মাত্রেই অফুরান শক্তির আধান।
কবির কলম সত্যনিষ্ঠার হাতিয়ার,
কবির লেখনী সমাজের উপহার।

                    ইতি
          আদ্য নাথ রায় চৌধুরী।
          <--©--●অনাথ●--->
     【--anrc-09/05/2019--】
     【=সকাল::10:08:22=】 【=তেঘড়িয়া=কোলকাতা -59=】

========================


Comments

Popular posts from this blog

532> ||-কুন্তী- এক পলকে -||

588>|| ভালো আছি ||

570> || মানুষ চেনা দায় || M