578>|| তোমার অপেক্ষায় ||
578>|| তোমার অপেক্ষায় ||
<---©-আদ্যনাথ--->
মনকে কি করে মনাই,
আজও আছি তোমারই অপেক্ষায় ।
তুমি মানো বা নাই মানো
আমি চিরদিন মনে রাখবো।
তুমি বোঝ বা নাই বোঝ
আমি আস্থা রাখবো ই।
কি করি বলো কি ভাবে বলি,
এই অন্তরের ভাবনা গুলি।
তুমি খবর পাঠাও বা নাই পাঠাও
আমি অপেক্ষা করবো ই।
দিন যায় মাস যায় শুধু অপেক্ষায়,
পুরনো দিনের ভাবনা মনকে ভাবায়।
মন যখন চিনেছে তোমায়,
লোকের কথায় কি আসে যায়।
নাইবা পেলাম কাছে তোমায়,
স্বপ্নে তো পাবই তোমায়।
কোনদিন যদি স্বপ্ন সত্যি হয়,
বসে আছি সেই দিনের অপেক্ষায়।
তুমি কি ভাবছো সেই ভাবনা হয়,
এই জীবনে তোমাকে ভোলা সম্ভব নয়।
<---©-আদ্যনাথ--->
09/05/2019::01:08:03am
,=============================
Comments
Post a Comment