577>|| মানুষ শ্রেষ্ঠ || M
577>|| মানুষ শ্রেষ্ঠ || M
<-----©-আদ্যনাথ--->
জীবনের সবকিছুই কি
নিজে করা যায়?
কিছুতো সময়ের অপেক্ষায়
রইতে হয়।
নিজ কার্জ নিজে করাই উচিৎ কর্ম,
কর্মই জীবনের শ্রেষ্ঠ ধর্ম।
সময় কে মান্য করে,
কর্মে নিষ্ঠা সর্বক্ষণ,
বুদ্ধিমানের লক্ষণ।
সময়কে অবহেলা করে,
চলার পথে ভয়ের চিন্তা সর্বক্ষণ,
মূর্খতার লক্ষণ।
সময় কে বদলানো নয় তো সম্ভব,
চলার পথ কে গুটিয়ে নেওয়াও অসম্ভব।
সামনের পথে এগিয়ে চলতেই হয়।
পথ কখনো মসৃণ কখনো কঠিন হয়।
যে বুদ্ধিমান নিজে স্বচেষ্ট হয়,
ঈশ্বর সর্ব কার্যে সহায় হয়।
ঈশ্বর মঙ্গলময় সত্য,
ঈশ্বর সদাই রয় নির্লিপ্ত।
তথাপি কার্যে সফল হলে,
অহঙ্কারে নিজের গুণ গায়।
অসফল ব্যর্থ হলে
ঈশ্বরের দোষ খুঁজে পায়।
মানুষ সর্বশ্রেষ্ঠ সদাই তৎপর,
জ্ঞান,বুদ্ধি, বিবেক, বল, সমাহার।
তথাপি মাত্র অহঙ্কার দোষে,
সকল হারায় নিজের রোষে।
<-----©-আদ্যনাথ--->
【--anrc--03/05/2019--】
【=রাত্রি:01:52:32=am】 【=তেঘড়িয়া=কোলকাতা -59=】
=========================
Comments
Post a Comment