576>|| মে দিবস ||
576>|| মে দিবস ||
<---©-আদ্যনাথ--->
আজ মে দিবস
আন্তর্জাতিক শ্রমিক দিবস।
চিন্তা মাথায় ছিলো আজ ছুটির দিন।
আজ ১লা মে শ্রমিকের দিন।
মনে আনন্দ ছুটি একদিন।
আজ কর্মজীবি শ্রমিক দিবস।
আজ সেই মহান ‘মে দিবস’
১৮৮৬ সাল পহেলা মে।
যুক্তরাষ্ট্রের শিকাগো শহর
হে মার্কেটের শ্রমিকরা
সেদিন গর্জে উঠেছিল
তাদের চাহিদা ছিল
উপযুক্ত মজুরি
আর দৈনিক আট ঘন্টা কাজের দাবি।
সেই আন্দোলনের আগুন
ছড়িয়ে ছিল সমগ্র বিশ্বে।
রোজ ১৬ ঘন্টা কাজ করে
শ্রমজীবি মানুষ ও শিশুরা
হয়ে পড়েছিল কঙ্কালসার।
লক্ষাধিক মেহনতি মানুষ
জুটেছিল সেদিন
রাজ পথে গর্জন হুংকার।
কিন্তু সেদিন পুলিশের গুলিতে
কত শ্রমিক হয়েছিল নিহত , আহত
ও গ্রেফতার ।
ইতিহাস ভোলেনি সেই দিনের
শ্রমিকের জীবন দান।
কিছু শ্রমিককে দিল মৃত্যুদন্ড
ফাঁসিতে ঝুলিয়ে প্রশাসন ভন্ড।
তার পরে শুরু ইতিহাস
মেনে নিতে বাধ্য হয়ে ছিল
শ্রমিকদের চাহিদা
যুক্তরাষ্ট্র সরকার।
১৮৮৯ সালের ১৪ই জুলাই
ফ্রান্সে অনুষ্ঠিত হয়েছিল
আন্তর্জাতিক শ্রমিক সম্মেলন
যেখানে ১লা মে মান্যতা পেল
শ্রমিক দিবস একদিন।
আজ সেই পহেলা মে
আমাদের একটি ছুটির দিন।
<---©-আদ্যনাথ--->
01/05/2019::04:22:09am
========================
Comments
Post a Comment