575> || আসল কিছু ক্ষণ || < ---©-আদ্যনাথ--->

 
575> || আসল কিছু ক্ষণ ||
            < ---©-আদ্যনাথ--->

আসল কিছু ক্ষণ
যে ক্ষণ মনের অন্তরে কাটে দাগ
কখনো ভোলা যায়না সেই দাগ।
যে দাগ গভীর হয় সময়ের অন্তরে,
স্মৃতির মনি কোঠার গভীরে ।
হৃদয় আছে যার সেইতো খুঁজে নেয়,
সকল মানুষ কি সফলতা পায়!
ঝিনুক তো কতই সমুদ্র তীরে
মুক্ত খুঁজে পাওয়া সহজ কি ভীড়ে?
আনন্দ সুখ,একান্ত নিজের মনে
সকলের চোখ কি প্রকৃতি চেনে?
সময়ের কিছুক্ষন
মনের ভালোলাগার ক্ষণ,
স্মৃতির দুয়ার করে উন্মোচন,
হারিয়ে যাওয়া কিছুক্ষন।
ভালোলাগা মনের গভীরে লুকিয়ে থাকা
স্বপ্ন গুলি নিয়ে মনে মনে মালা গাথা।
ব্যাথা পেলেই ফিরে দেখা
অতীতকে ভুলে থাকা।
আসল কিছু ক্ষণ,
সময়ের পর্যবেক্ষণ।
গভীর শ্বাস নিয়ে সবুজকে ভোরে নেওয়া,
খোলা আকাশের নিচে কচি ঘাসে শুয়ে থাকা।
স্বপ্ন গুলি একে একে ভেসে চলে
ধীরে ধীরে আকাশে কালো মেঘ জমে।
তবুও চেয়ে থাকার ক্ষণ
আসল কিছু ক্ষণ।
প্রিয়ার বক্ষ্যে মাথা রেখে
শীতল স্পর্শ অনুভবে,
কেটেজায় যদি কিছুক্ষন,
সেই স্মৃতির মন্থন,
নাহয় হলো কিছুক্ষন
ভোলাকি যায় সেই ক্ষণ।
আসল কিছু ক্ষণ,
ভালো লাগার ক্ষণ।
মন চীনে নেয় করে জতন,
আসল কিছু ক্ষণ।
   <---©-আদ্যনাথ--->
  01/05/2019::05:12:18am
=====================..



Comments

Popular posts from this blog

532> ||-কুন্তী- এক পলকে -||

588>|| ভালো আছি ||

570> || মানুষ চেনা দায় || M