573> || প্রতিবাদ || M
573> || প্রতিবাদ || M
<---©-আদ্যনাথ--->
আজকাল অনেক মেয়ে
প্রতিবাদ করে,
কেউ যদি ওদের "মেয়েছেলে" বলে।
এটা কেমন
মেয়েদের কেন "মেয়েছেলে" বলে?
মেয়েদের এহেন প্রতিবাদ,
এতো সঠিক প্রতিবাদ।
এক মানুষের উভয় লিঙ্গ,
এ নয় কি বিধির বিধান ভঙ্গ?
মা বোনেরা গর্জে উঠুক
চারিদিকে ছড়াও হুংকার,
এতো তোমাদের অধিকার ।
একান্ত তোমাদের অহঙ্কার।
তোমার ঘরে ছেলেরা ছেল
মেয়েরা কেন হবে না মেয়ে?
মেয়েদের বেলায় কেন
পুরুষ যুক্ত হবে?
বিশ্বের ইতিহাসে কবে,
মেয়েরা ছিলো পিছিয়ে।
আজতো অনেক পুরুষ
যে কাজ না পারে
মেয়েরা স্বাচ্ছন্দ্যে সেই কাজ
করে দিতে পারে।
তবে কেন নারী পাবেনা সম্মান?
জীবনে চলার পথে,
কেন মেয়ের আজও
পিছিয়ে রবে?
আমরা নারী শক্তির করি পূজা,
আবার সেই নারীকে অসম্মান।
সমাজের এ কেমন বিচার!
সমাজে পুরুষের পুরুষত্বের অহঙ্কার।
নারী কী কেবল ভোগ্য পণ্য ?
এইটুকুই কি নারীর অধিকার?
নারীকে করবে ভোগ,
আবার সেই নারীই করবে
সন্তান লালন পালন।
তবুও নারী পায়না তাঁর অধিকার,
সমাজের এ কেমন বিচার?
সন্তানের মা হলেন নারী,
তথাপি অধিকার পায় কি নারী?
হে নারী জ্বালাও মশাল
উর্দ্ধ গগণে,
তোমার অধিকার
তোমাকেই ছিনিয়ে নিতে হবে।
ছেলেরা যদি ছেলে হয়,
মেয়েরা কেন হবে "মেয়েছেলে"।
যে সমাজ নারীরে করেনা সম্মান,
সে সমাজের অস্তিত্ব হয় ম্লান।
হে নারী ওঠো জাগো আজ,
প্রতিবাদে প্রাপ্ত হোক তোমার সম্মান।
<---©-আদ্যনাথ--->
【--anrc--27/04/2019--】
【=দুপুর:03:18:20=】 【=বেলঘড়িয়া=কোলকাতা -56=】
=========================
প্রদীপ চন্দ্র রায় মহাশয়ের ব্যাখ্যা
মেয়েছেলে কথাটা এখন তুচ্ছার্থে ব্যবহার হয় বলে প্রতিবাদ হচ্ছে। কিন্তু আদিতে কথাটা এসেছে ব্যাটাছেলের বিপরীত বোঝাতে। এইখানে ছেলে কিন্তু কমন নাউন। ছেলে > ছাওয়াল > ছইল মানে সন্তান।
==================
আপনার আমার শিরোধার্য।
আপনি ঠিকই বলেছেন।
তবে সকলে কি আর এতো চিন্তা করে।
তারা তুচ্ছার্থে ই এমন উক্তি করেন।
আর সেই কারনেই আমার প্রতিবাদ।
===================
Comments
Post a Comment