572>|| মাতাল লম্পট || M

 

572>|| মাতাল লম্পট || M
                   <---©-আদ্যনাথ--->

আমি এক লম্পট মাতাল,
আমার কিছুরই থাকেনা তাল।
তবুও রাখি খেয়াল,
যা ঘটছে আজকাল।
আড়ালে আবডালে
কেউ তো আছে।
যারা নিজেদের না দেখে,
আমার খোঁজ রাখে
দুই চোখ বিস্ফারিত করে।
তাদের চিনতে করিনা ভুল,
তারাইতো ধরে দেয় ভুল,
ভাসিয়ে আমার দুই কুল।

গ্রীষ্মের তপ্ত দিনে
মিষ্টি করে বলে,
ক-বোতল চলে আজকাল,
বেশ তো স্মার্ট দেখায়
দিনভর থাকো কোথায়?

এমন মিষ্টি ভাষণ
মন করে আন চান।
ভাল থাকাও কি চোখে লাগে?
কে জানে কি আছে মনে
বুঝবো কেমন করে।

ওরাইতো সব জানে
উদাহরণে আমায় টানে।
গ্রীষ্মের তপ্ত দহনে
মধুর মিষ্ট ভাষণে।

চাইলেই কি পাই,
আসলে ঠাই নাই।
ছোট এই হৃদয় তরী,
দিতে হবে অনেক দূর পারি।

তবুও মনের ইচ্ছা পুরনে
ওরা বলে নেশার ঘোরে,
লিখে যাই যা আসে মনে।
কেউ ভালো বলে
কেউ ঠেঙ্গা দেখায়,
কেউ মদ মাতাল বলে।
 <---©-আদ্যনাথ--->
     【--anrc--27/04/2019--】
     【=দুপুর:01:20:22=】  【=বেলঘড়িয়া=কোলকাতা -56=】
=========================

Comments

Popular posts from this blog

532> ||-কুন্তী- এক পলকে -||

588>|| ভালো আছি ||

570> || মানুষ চেনা দায় || M