571> || মানুষ। ||& | মানুষের শক্তি ||
571> || মানুষ। ||
<---©-আদ্যনাথ--->
মানুষ এই সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি,
ঈশ্বর তাই মানুষের প্রতি রাখেন দৃষ্টি।
মানুষকে যে বাঁচিয়ে রাখে,
মানুষ তার সর্বনাশ আগে করে।
মানুষ কে যে জীবন দেয়
মানুষ তাকেই জাহান্নামে পাঠায়।
গাছ মানুষকে বেঁচে থাকতে সাহায্য করে
মানুষ গাছকেই কেটে উজাড় করে।
গাছ পরিবেশের সহায়
মানুষের সেটা সহ্য নয়।
গাছ ই বাঁচায় জীবন
মানুষ ধবংশকরে গাছের জীবন।
মানুষের মতন হিংশ কে বা হয়।
মানুষকে সকল জীব ভয়পায়।
জীব কুল মানুষের সহায় বন্ধু,
মানুষ সকলের পরম শত্রু।
মানুষ এক জীব অদ্ভুত,
মানুষের থেকে ভালো মানুষের ভূত।
মানুষ মানুষকে মারে,
মানুষের থেকে সকলেই দূরে থাকে।
সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের বংশ,
মানুষ অকাতরে সকলকে করে ধ্বংশ।
একটি গাছ একটি মানুষের জীবন,
একটি মানুষ মারে হাজার জীবন।
মানুষের সাথে গাছের তুলনা হয় কি করে,
মানুষ পারলে ভগবানকে মারে।
মানুষের হিংস্রতা নিরিহের উপর।
আজ পৃথিবী ধ্বংশর পথে
মানুষই এই ধ্বংশের কারণ বটে।
মানুষের শ্রেষ্ঠত্ব কোথায় ?
মানুষ ধ্বংশ স্তুপে সৃষ্টি রচায়।
মানুষের বংশ বিস্তারই তার শ্রেষ্ঠ কৃত্তি,
মানুষ সকল জীব জন্তু গাছ পালা
এমনকি মানুষকেও মেরেই তার তৃপ্তি।
আসলে ধ্বংশ করাতেই মানুষের
শ্রেষ্ঠ আনন্দ ও তৃপ্তি।
মানুষের শ্রেষ্ঠত্ব কোথায় ?
মানুষ ধ্বংশ স্তুপে সৃষ্টি রচায়।
ইতি, আদ্য নাথ।
==========================.
|| মানুষের শক্তি ||
<---©-আদ্যনাথ--->
আজ সমস্ত বিশ্বে সকল দেশ করছে
নিজের নিজের শক্তির প্রদর্শন।
আজ ধ্বংশ করেই আনন্দ আস্ফালন।
সকল দেশ দেখায় তার শক্তি
কিসের তরে তাদের শক্তি।
শক্তি কেবল মানুষ মারার শক্তি।
কার কাছে আছে কতো আণবিক বোম
সেই বোমার শক্তিতেই সকলে বলীয়ান।
মানুষ আজ কেউ চাঁদে, কেউ মঙ্গলে
পৌঁছে যায় আরামে ,
আর শক্তির প্রদর্শন করে মিসাইল ছুড়ে।
কেউ কি বলে একবারে তরে,
সে কত মানুষের জীবন বাঁচাতে পারে।
ধ্বংশ করার ক্ষমতাতেই শক্তির প্রদর্শন,
সৃষ্টি রক্ষার চিন্তা করেনা কেউ।
আজ বিজ্ঞানের এতো উন্নতি ফল,
সে তো সকলই মানুষ মারার কল।
আজ ধ্বংশ করেই আনন্দ আস্ফালন।
ইতি, আদ্য নাথ।
Comments
Post a Comment