569> || সিনিয়র সিটিজেন || M



 569> || সিনিয়র সিটিজেন || M
                    <-----©-আদ্যনাথ--->

  সিনিয়র সিটিজেন
  আজ সকলেই জানেন।
   বুড়োটার কাজ নাই
  সারাদিন বক বকের বিরাম নাই

অনেক ছোট ছোট কথা
সে নিয়েও মাথা ব্যাথা।
বেশি কিছু বলাই
নিজের শ্রেষ্ঠত্বের বরাই।
কোন গল্প করা
নিজের প্রসংশা করা।
করেছি কতো কি
তার হিসাব রাখো কি ?
সকলের এক কথা
সারাদিন করবে বড়াই
কাজের বেলায় কিছু নাই।

গিন্নি হাকেন শেষে
দিনরাত বসে বসে
চেয়ারে ঢোলে বসে
এই বুড়ো বয়সে।
এবার তো করো চুপ
যে যেমন থাকে থাকুক।
তবুও কথা বলা
সকাল বিকেল দুই বেলা।


হয়েছ বুড়ো
চোখে দেও ঠুলো
কানে গোজো তুলো
চেয়ারে বসে ঢোলো।
দিনরাত মোবাইল নিয়ে খেলা
যায়নি বুড়োর ছলা কলা।
তবুও হাকে দুই বেলা
বাজার যাও এই বেলা।

ভালই জানি গিন্নি কে
মিশেছে রুলিং পার্টিতে।
কিছুই নাই উপায়
চা চাইলেও ঝাঝানি শুনতে হয়।
চা জল খাবারের থাকে শর্ত
নিজের চিন্তা করাই ব্যর্থ।
নাতি পুতি সামলাও
তবে যদি কিছু চেয়ে পাও।
ওরা দলে ভারী
আমি ই কেবল আনাড়ি।

চাকুরীতে ছিলো কতো ঠাট
আজ বুড়ো তাই চুপ থাক।
ছেলেদের বলি আছে পেনশন
তোমাদের কেন এত টেনশন।
সকলের এক কথা
চারুরিতে আয় করেছ ঢের
আর কেন পেনশনের চিন্তা ফের।
আরে গায়ের রক্ত জল করা টাকা
কেন ছারবো সুদের টাকা কটা।

আসলে গিন্নি ওদের দলে
তাই বুড়োকে কে তোয়াক্কা করে ।
টিভিতে খবর দেখবো নাই উপায়
সিরিয়াল, সারাদিন জায়গা কোথায়।
কারুর ক্রিকেট কারুর সিরিয়ালের শো
নাতি নাতনির কার্টুন দেখবার গো।
অগত্যা খবরের কাগজ
তাতেও গিন্নির কত মেজাজ।
সুধুকি পেপের পরো
নাকি অ্যাডভেটাইজের ছবি দেখ।
কি করে কাকে কি দেবে জবাব
আজ কেউ করবেনা তোমায় মাফ।

তুমি বুড়ো সিনিয়র সিটিজেন,
কেবল বাসে আর মেট্রোতে আছে পজীশন।
সেটাও আদায় করতে হয়
কেউ কেউ কানে ফোন গুজে ঘুমিয়ে রয়।
বলতে হবে ভাই সিট টা ছাড়ুন
মনে হবে ভূত দেখছে দারুন।
অনিচ্ছায় ছাড়বে সিট
মনে মনে গালাগালি দেবে ঠিক।

ঘরে বাইরে কোথাও পাবেনা শান্তি
আসলে বুড়ো হওয়াটাই যেন ভ্রান্তি।
যতদিন চাকুরী
ততদিন থাকে বাহাদুরি।
রিটায়ারমেন্টের পরে
কারুর কি আর মনে পরে।
তখন ছিলাম সকলের কাজী
আজ সকলে চোখেই পাজি।
কদিন আগেও ছিল কতো তেজ
আজ সবকিছুই হয়ে গেছে শেষ ।
সিনিয়র সিটিজেন বলে কথা
দেখো শোনো খাটিও না মাথা।

কেন থাকবো কারুর অধীনে
চলবো খুশি মতো আপণ মনে।
নিজেই নিজেকে খুশি রাখো
দুই বেলা হেঁটে ঘুরে আনন্দে থাকো।
বুড়ো হওয়া আর রোগের চিন্তা
এগুলো মনের ভ্রান্ত ধারণা।
নিজেকে নিজে ভাবলে বুড়ো
আগেই নিজের কবর খুরে রেখো।
ঔষধে কি আর রোগ সারে
মনের জোর ই কাজ করে।
তাই সকল কিছু ছেরে
বাঁচ নিজের মতন করে।
নয়ত বারান্দার কোণেও পাবেনা ঠাই,
সকলেই করবে দুর ছাই ।
বাঁচার মতন বাঁচতে হলে পরে
ভাব সকল নিজের মতন করে।

       <-----©-আদ্যনাথ--->         
       【--anrc-26/04/2019--】
       【=সকাল :05:08:22=】   
     【=তেঘড়িয়া=কোলকাতা -59--】
=======================

Comments

Popular posts from this blog

532> ||-কুন্তী- এক পলকে -||

588>|| ভালো আছি ||

570> || মানুষ চেনা দায় || M