568>|| বৈশাখে ||



568>||  বৈশাখে ||
               <---আদ্য নাথ---->
বৈশাখ জ্যৈষ্ঠ
সকল জানে কেষ্ট।
আমরা সুখে আম কুরাই,
হোকনা ঝড় থোড়াই ডরাই। 
আসবে বৃষ্টি  ঝড় কে নিয়ে
আম পড়বে উঠান ভোরে।
কাঁচা খবো,চাটনি খাবো
বেশি হলে আচার দেবো।
আমকুরোনোর কি জে মজা,
বুঝবে কি আর তোমরা রাজা।
বৈশাখের দুপুর বেলা,
ঘুম আসা কি ছেলে খেলা।
কাঁচা আম নুনে মাখা
জিভের জল যায়না রোখা।
বৈশাখের দুপুর বেলা,
বাগানে বাগানে কাটে বেলা।
মা আছেন ঘরে লাঠি নিয়ে,
পরবে পিঠে ঘরে গিয়ে।
বাবা শুনলে আবার লাঠি
একটি বেত ও যাবেনা ফাঁকি।
পরুক না দুইচার ঘা কোষে
কাঁচা আম খাবো রসে রসে।
ঝড় এলেই তোমাদের ভয়
আমাদের তো মজাই হয়।
আম কুরোনো দুপুর বেলা
মনে পড়ে সেই ছেলে বেলা।
আকাশেতে দেখলে মেঘ,
মন চলেযায় আমের ক্ষেত।
নানান স্বাদের নানান আম আর
কাঁচা মিঠের তুলনা ভার।
জ্যৈষ্ঠ এলেই ধরবে পাক
সে কথা না হয় বাকি থাক।
পাকা আমের মিঠে গন্ধে
প্রাণ ভোরে খাও সকাল সন্ধে।
কতো রকম আছে আম
শুনলে বুঝি ছুটবে ঘাম।
আমকে বলে অমৃত ফল
বাংলার খ্যাতি আমের ফল।
     <---আদ্য নাথ---->
30/04/2019::07:30:18pm
======================

Comments

Popular posts from this blog

532> ||-কুন্তী- এক পলকে -||

588>|| ভালো আছি ||

570> || মানুষ চেনা দায় || M