567> || বুনো ফুল ||
567> || বুনো ফুল ||
<-----©-আদ্যনাথ--->
বনের ঐযে ফুল গুলি
বনেই সুন্দর বুঝি।
মানুষ তো কতই আছে
কে কারে ডেকে নেয় কাছে।
যার ছিল ভাবনা যাবে দূরে
সেই বার বার আসে ঘুরে ঘুরে।
সোজাপথে পথ যে হারায়
বাঁকা পথে আনন্দ খুঁজে পায়।
পথিক তুমি দাঁড়াও কিছু ক্ষণ
মৌ মাছি ব্যস্ত করতে মধু ভক্ষণ।
ভ্রমরের গুণ গুণ পলাশের লাল
মনের অন্তরে যেন বহে অন্তসলিল।
দুর থেকে ফুল সুন্দর
যৌবন আছে তার যতক্ষন ।
ফুল তো ঝরবেই সময়ের ডাকে
প্রেমিক প্রেমে মাতে সুন্দরের ফাঁকে।
কত যে হারালাম যৌবন কালে
ভাবনার জাল বুনে চলে মনে মনে
মন তো চায় উড়তে পাখনা ছাড়া
কিছু কথা ছিলো বলার ছন্নছাড়া।
আমি এক ভবঘুরে চিনানা নিজেরে
মন ব্যাকুল যেতে চায় আমায় ছেড়ে।
তবুও আঁকড়ে ধরতে চাই তারে,
মৃত্যুরে ডরাই বারে বারে।
আজ আমি ব্যর্থ প্রেমিক
বয়সের ভারে দূষী নিজেরে।
চোখ থাকতেও বুঝিনি চোখের মর্ম,
আজ অসহায় নাই কোন উপায় কর্ম।
তবুও ভাবনার পাল তোলে মন
খোঁজে চারিদিক কেআছে আপন।
কত আশা কত ভালোবাসা
প্রভাতের রক্তিম কিরন মাখা।
বারান্দায় বসে দেখি পথিক কতো
যেন খরস্রোতা নদীর মতো।
কেউ কি ভাবে আমারে তোমাকে
কিছুই দিতে পারিনি সমাজ কে।
তবুও কাপা কাপা হাতে লাঠির ভরে
কতো স্বপ্ন দেখা নিজের মনে মনে।
স্বপ্ন ছিলো তাই বুঝি
এখনো বসে আছি।
ফুল যে বোরো ভালো বাসি,
পারিনি হতে ফুলবাগানের মালি।
কম্পমান শরীরে নিয়ে প্রেমের ডালি,
আজ হৃদয় পূর্ন, মন যে এখন খালি।
কীহবে প্রলাপ বকে
সেকি ফিরবে আর, যে চলে গেছে।
<-----©-আদ্যনাথ--->
【--anrc- 26/04/2019--】
【=রাত্রি:08:22:22=】 【=তেঘড়িয়া=কোলকাতা -59=】
==========================
Comments
Post a Comment