566>|| পথের ডাকে ||


     566>  || পথের ডাকে ||   M 
          <-----©-আদ্যনাথ--->

  কি বিচিত্র এই জীবন,
যৌবন ছিল যখন ভাবিনি তখন।
ছিল মনে একান্ত ভাবনা,
ভালোবাসার পরাকাষ্ঠা।
চাইনি নাম, যশ, প্রতিপত্তি,
চেয়েছিলাম শুধু ভালোবাসা।
পেয়েছিলাম সকলের সাথে,
কিন্তু ধরেরাখা তাকে,
বরই কঠিন, বুঝিনি আগে।
কি বিচিত্র এই জীবন,
ভালোবাসা শেখালো যে
সন্দেহের চোখে দেখছে সে।

কি বিচিত্র এই জীবন,
যৌবন ছিল যখন ভাবিনি তখন।
সেদিন  কিশোর বয়স্ ছিল
জ্ঞানী জন পথ দেখিয়ে  ছিল।
সকলকে সর্বদা মান দিও,
সকলের সাথে হেসে কথা বলো।
সত্যি এই সামান্য নির্দেশ
আমাকে দিয়েছে অনেক বিশেষ।
এই টুকুই ছিল আমার সফলতার মূল,
চলেছিল ঠিক কোনদিন হয়নি ভুল।
কিন্তু চাকুরী জীবন শেষে
সকল কেমন শেষ হয়ে গেছে।

কি বিচিত্র এই জীবন,
যৌবন ছিল যখন ভাবিনি তখন।
এখন ভাবছি বসে
কোথায় হারিয়ে গেছে আগের জীবন।
সেই সদা হাস্যময় স্বতস্ফূর্ত জীবন
জানি সে আর ফিরে আসবেনা কখন।
যে যায় সেকি আর ফিরে আসে
নদীর জল বয়েজায় আর আসেনা ফিরে।
সময় চলেযায় আর আসেনা ফিরে।
মন থেকে যে যায় তাকে কি ধরে রাখা যায়?
শুধু অতীতের ভাবনা গুলি কুড়ে কুড়ে খায়,
দিন রাত এমনকি স্বপেও অনেক ভাবায়।

কি বিচিত্র এই জীবন,
যৌবন ছিল যখন ভাবিনি তখন।
সংসারে ছিলনা মন তেমন করে
চাকুরী নাম যশ উপার্জনের তরে।
দৌড়ে বেরিয়েছি কর্ম ক্ষমতার বলে,
কর্মে নাম যশ ও প্রমোশনের লোভে।
পাহাড় জঙ্গল দেশ বিদেশ ঘুরেছি
তখন এহেন ভ্রমণকে তুচ্ছ মনে করেছি।
কিন্তু আজ অবসর জিবনে বুঝতে পারি
সকল সুখের শ্রেষ্ঠ ভ্রমণের নাই কোন জুড়ি।
তাইতো সকল ভুলে ভ্রমণে বেরিয়ে পরি,
যখন যেখানে মন চায় যতটুকু পারি।

      <-----©-আদ্যনাথ--->
     【--anrc-01/06/2019--】
     【=সকল:08:59:22am=】
         【=দীঘার পথে =】
( আমরা দুজনে চলেছি দীঘার সৈকতে
একটু ঘুরে বেড়াতে।
  বাসে বসে বানান গুলি সুধার করতে পারলামনা, এহেন ত্রুটির জন্য মার্জনা প্রার্থী)
We

Comments

Popular posts from this blog

532> ||-কুন্তী- এক পলকে -||

588>|| ভালো আছি ||

570> || মানুষ চেনা দায় || M