565>50তম বিবাহ বার্ষিকী
565>50তম বিবাহ বার্ষিকী
আজ পাল বাবুর ( দেবব্রত পাল)
সূবর্ণ জয়ন্তী বিবাহ বার্ষিকী।
50তম বিবাহ বার্ষিকী
<---©-আদ্যনাথ--->
তোমরা বরেণ্য বরিষ্ঠ,
উদার চীর তরুণ শ্রেষ্ঠ।
ফিরে আসুক বারে বার এমন ক্ষণ
আনন্দের এই মহাক্ষণ।
তোমাদের বিবাহ বার্ষিকী ক্ষণে,
সূবর্ণ জয়ন্তীর শুভ দিনে।
আমরা খুশিতে মাতি সব জনে,
আনন্দের এই মহাক্ষণে।
তোমরা যুগলে পাড়িদিলে,
50 টি বৎসর উজান ঠেলে।
ভালোবেসে দোহে আত্মবিশ্বাসে,
একে অপরকে ভালোবেসে।
ভালোবাসা আর বিশ্বাসের হাত ধরে,
মনের সকল সন্দেহ অবিশ্বাস দূর করে।
ঈশ্বরে পুর্ন বিশ্বাস নিয়ে মনে,
চলেছ জীবনের উজান টেনে।
চলতে থাকুক এই চলা,
দুটি হৃদয়ে মনের কথা বলা।
জীবন তো সুখ দুখ নিয়ে চলে,
ঈশ্বরের আশীর্বাদের বলে।
আরও দীর্ঘ হোক তোমাদের জীবন,
আত্মবিশ্বাস আর ভালোবাসার মিলন ।
তোমাদের দাম্পত্য হোক সুখের জীবন,
ঈশ্বরের আশীর্বাদের এই সুন্দর জীবন।
তোমাদের হৃদয়ে মমতা ভরে,
চলো পথ নূতন করে।
সুখে দুখেজীবন দীর্ঘ পথ চলা,
মাঝে শুধু ভালোবেসে একটু কথা বলা।
দুটি মন চিরদিন মিলুক মমতা মেখে,
এইক্ষণ হৃদয়ের মিলন সকলের সাথে।
তোমাদের দাম্পত্য জীবন ভরুক আনন্দে,
শত বৎসর চলুক জীবন সুখ আর আনন্দে।
<---©-আদ্যনাথ--->
【--anrc-26/05/2019--】
【সকাল:05:12:22am=】 【=তেঘড়িয়া=কোলকাতা -59=】
==========================
Comments
Post a Comment