564>|| আজ নুতন খাতা ||M

564>|| আজ নুতন খাতা ||M
               <-----©-আদ্যনাথ--->

আজ তো শুরু নুতন খাতা
তাইতো হল হালখাতা।
পয়লা বৈশাখের নুতন পাওয়া
দোকানে দোকানে মিঠাই খাওয়া।
সাজবে দোকান নুতন করে
ডাকবে সকলকে আদর করে।
সন্ধ্যা হতেই দোকানে ভিড়
প্যাকেটে প্যাকেটে সন্দেশ খির।
শিশুরা সব বাবা মায়ের হাত ধরে
দোকানের পর দোকান ঘোরে।
দোকানে দোকানে মিঠাই খাওয়া,
বৎসরে তো এই একদিনই পাওয়া।
এমন দিনটি যায়কি ভোলা
দোকানে গেলেই ঠাণ্ডা কোলা।
বাবা মায়ের চাই নুতন কেলেন্ডার
শিশুরা খোঁজে  মিষ্টির ভান্ডার।
কোন দোকান কেমন খাওয়াবে
কোন দোকান কেমন আদর করবে।
বৎসরে একদিন বলে কথা
দোকানে খুলতে হবে নুতন খাতা।
পাঁচ, দশ পঞ্চাশ শ যাই দেবে,
দোকানদার  নুতন খাতায় লিখে নেবে।
রইলো জমা তোমার নামে
বৎসর ভর থাকে নামে নামে।
নাম লেখালেখাই পাবে মিঠাই,
হরেক দোকানে হরেক মিঠাই।
এরই নাম নুতন খাতা
খেয়ে যাও গুটিয়ে হাতা।
লজ্জার কিছু নাইরে ভাই
পয়লা বৈশাখের রেওয়াজ এটাই।
সন্ধ্যে হলেই মিঠাই আর সরবতের ধুম
খেয়ে খেয়ে পেটটি হবে ঢুম।
রাত্রে যদি নাহয় ঘুম ভালো,
সোবার আগে একটু দৌড়ে নিতে পারো।
এমন মজা আসেতো বৎসরে একদিন
তার পরে আবার অপেক্ষা 365 দিন।
তাই খেয়ে যাও মনের আনন্দে
আজ সকাল হতে সন্ধ্যে।
সকালে ঘরের খাবারে বারাও পুষ্টি
সন্ধ্যায় দোকানে দোকানে নানান মিষ্টি।
     <-----©-আদ্যনাথ--->
     【--anrc--15/04/2019--】
     【=রাত্রি:02:27:22am=】 【=তেঘড়িয়া=কোলকাতা -59=】
============================

Comments

Popular posts from this blog

532> ||-কুন্তী- এক পলকে -||

588>|| ভালো আছি ||

570> || মানুষ চেনা দায় || M