556>||- ধৈর্যের গুরুত্ব সর্বত্র ||
<--আদ্যনাথ-->
ধৈর্য এক অমোঘ সত্য,
ধৈর্যের গুরুত্ব সর্বত্র।
ধৈর্যে জুড়তে পারে ফাটা কপাল,
অধৈর্যে বেসামাল নৌকার হাল।
ধৈর্যের প্রতি বিশ্বাস,
জীবনের আশ্বাস।
ধৈর্য এক তপস্যা,
মিটেযায় সকল সমস্যা।
ধৈর্যের সাথে সময়ের মূল্য,
জীবনে লাভ হয় নিশ্চিত সাফল্য।
শক্তির দ্বারা যে কার্য, সম্ভব মনে হয়,
ধৈর্যই সেখানে দিতে পারে নিশ্চিত জয়।
ধৈর্যশীলতাই সফলতার মূল,
ধৈর্য শক্তি মানুষের শ্রেষ্ঠ গুন।
ধৈর্যে কঠিন কার্য সহজ হয়ে যায়,
ধৈর্যই বিপদে আশা করার শক্তি যোগায়।
ধৈর্য গুণ যদি থাকে প্রবল,
জীবন অবশ্যই হবে সফল।
আত্মবিশ্বাস ও সাহস নাই যেখানে,
ধৈর্যগুণ, থাকতে পারেনা সেখানে।
ধৈর্যের পথ হয়তো কঠিন শক্ত,
কিন্তু ধৈর্যের ফল অতিব সুন্দর, মিষ্টি।
ধৈর্যই প্রকৃতির বিশেষ গোপন শক্তি,
ধৈর্য রূপ বৃক্ষের ফলেই সৃজত এই সৃষ্টি।
ঝড়,ঝঞ্ঝা জীবনের অমোঘ সত্য,
ধৈর্যেই সকল অশুভ নিয়ন্ত্রণের মন্ত্র।
ধৈর্য রূপ যোদ্ধা সর্বত্র শ্রেষ্ঠ শক্তিমান,
বিজয় নিশ্চিত,যদি নাথাকে অহংকার।
বিশ্বাস আর ধৈর্য এক সাথে চলে,
একটি থাকেনা অপরটিকে ফেলে।
ধৈর্য,পরিশ্রম আর অধ্যাবসায়,
এই তিন গুনেই সাফল্য লাভ নিশ্চয়।
ধৈর্য মানে নয় শুধু বসে অপেক্ষা করা,
রাত্রির অন্ধকারেও আলোর সন্ধান করা।
ধৈর্যই জীবনে সাফল্যের প্রধান শর্ত,
দু:খকে জয় করে এগিয়ে চলার শর্ত।
যে হৃদয়ে আছে ধৈর্য আর ভালোবাসা,
সেই জীবনে অপূর্ন থাকেনা কোন আশা।
ধৈর্যের অভাবে অনেক সম্ভাবনা ধ্বংস হয়ে যায়।
ধৈর্যই মানুষের শ্ৰেষ্ঠ শক্তির পরিচয়।
<--©➽-আদ্যনাথ রায় চৌধুরী--->
09/07/2021.
===========================
Comments
Post a Comment