555> ||- জিবন এক রঙ্গশালা -||
555>||-জীবন এক রঙ্গশালা ||
<--©➽-আদ্যনাথ--->
শুরু হবে যাত্রা পালা,
জীবনের যাত্রা পালা।
নানান সাজে সেজেছে রঙ্গশালা,
একে একে যাওয়া আসার পালা।
যাত্রার শেষ অঙ্কের একটু আগে,
ভাবনা কে উঠবে মঞ্চে কার আগে।
বোঝা গেল, পালা টাই ভুলে ভরা,
কি আর করা,উচিত তো শেষ করা।
নায়কের হয়েছে যত জ্বালা,
কথাছিল রামায়ণ গাইতে হবে,
শেষে গাইতে হল অভিমন্যু বধের পালা,
উপায়কি বাবুদের ইচ্ছাতেই গাওয়া পালা।
নির্দেশকের নির্দেশ মেনেই তো চলে পালা,
তা ভিন্ন অসম্ভব চলা যাত্রা পালা?
সকলকে গাইতেই হবে যার যেমন,
ভুলে গেলেই দেবে গাট্টা ও তেমন।
শুরু হলো আবোল তাবোল গাওয়া,
শেষ তো করতেই হবে এবারের পালা।
এপালায় নাই ভাবনার অধিকার,
নায়ক,গায়ক,রাজা সবই একাকার।
উইন্সের পেছন থেকে দিচ্ছে ঠেলা,
নাই কোন উপায় চলছে যাত্রা পালা।
গাইতেই হবে যেমন দেবে পাঠ,
নির্দেশক জানাবে কে করবে কোন পাঠ।
জীবনের রঙ্গশালায় অদ্ভুত সাজ,
কে সাজবে রাজার উজীরের সাজ।
চলছে চলবে রাজা গজার পালা,
বিবেকের চিৎকারে লাগলো কানে তালা।
<--©➽-আদ্যনাথ রায় চৌধুরী--->
【--anrc--26/01/2019--】
【=সকাল :05:12:09=】
【=তেঘড়িয়া=কোলকাতা -59=】
=============================
Comments
Post a Comment