554> ||- আমি একলা যাত্রী -||

 554> ||- আমি একলা যাত্রী -||
              <-----©-আদ্যনাথ--->

ভূবন মন মোহিনী,
ত্রিভুবন দায়িনী,
মোচন করো সকল বন্ধন আমার,
মোচন করো সকল বেদনা,
মোচন করো দুরকরো হে।

দূর করো সকল ভয় ভাবনা,
আমার সকল দুঃখ যন্ত্রণা,
দূর করো সকল গরল গ্লানি আমার,
দুরকরো হে।

আমি চির নির্বোধ অজ্ঞানি যে,
জানিনা কেমনে হইবে জ্ঞান,
বুঝেও বুঝিনা তোমার করুণা,
আমারে তরাও হে।

না পাইলে তোমার প্রেরণা।
কেমনে হইবে জ্ঞান।
আমি চির কলঙ্কিত অজ্ঞান,
আমারে দেও জ্ঞান হে।

ঘূচাও আমার সকল যন্ত্রণা,
ঘুচাও মনের সকল বেদনা,
ঘুচাও আমার মনের কালিমা,
আমারে দেও জ্ঞান হে।

তোমার পদতলে একান্ত প্রার্থনা।
সকাল সন্ধ্যা তোমার আরতি,
চঞ্চল মনে নাই শান্তি,
আমারে দেও জ্ঞান হে।

অকুল পাথারে একলা যাত্রী,
কেবল মনে মনে ভয় গণী,
একুল অকূল দুইকুল ভাসে বুঝি,
আমারে তরাও হে।

আমি কলঙ্কিত এক ভন্ড পথহারা,
ত্যাজিল সকলে সাথে ছিলো যারা।
পথ ভ্রষ্ট দিক ভ্রষ্ট খুঁজি কান্ডারী,
অকুল পাথারে আমি এক যাত্রী।
আমারে তরাও হে।

আমি দিশেহারা উদ্ভ্রান্ত পথ হারা,
কেউ দেখেনা ফিরে সাথী ছিল যারা।
সীমাহীন সমুদ্র মাঝে তিমির রাত্রি,
আমি ত্রস্ত্র ভীত শঙ্কিত এক যাত্রী।
আমারে তরাও হে।
তরাও আমারে তরাও হে।

        <--©--●অনাথ●--->
     【--anrc-25/01/2019--】
     【=রাত্রি:10:00:22=】 【=তেঘড়িয়া=কোলকাতা -59=】
==========================

Comments