552>||- পথের বেদনা-||

  552>||- পথের বেদনা-||
         <---©-আদ্যনাথ--->

পথ বলে আমি আছি তাই
পথিক তুমি চলছ।
পথিক বলে আমি চলি তাই
তোমার অস্তিত্ব আছে।
পথ বলে
আমিকি কেবল অবহেলার পাত্র।

হে  দুরন্ত পথিক তুমিকি পথ চেন?
আজ এই পথে তুমি নও একলা,
আমি জানি তুমি মুসাফির।
ওই দেখ চলছে ভবফকির।
আমি যে পথ তাই সকলকে জানি।
শুধু আমায় করলে অবহেলা
বারে হৃদয় বেদনা।

পথিক তুমি চলছো চলো আমি আছি,
আমি তো বকু পেতেই আছি।
তোমার চলার জন্যই আছি।
তুমি হাটো গট মট করে,
আমার খুব ভালো লাগে।

কিন্তু তোমাদের নির্মমতায়,
কিম্বা বিশাল ওই রোলারের পেষণ।
আমার শ্রী ফেরাতে যেন তোমার
ক্রোধাগ্ধ তপ্ত পিচে পুড়ে ঝলসে যাওয়া  দহন।
হয়তো কখনো আমার বুক চিড়ে,
কেবল বা ইলেকট্রিক তার।
কেউ একটুও করেনা মায়া, ভাবে
আমি জড়, বলার কিছুই নাই আমার।
আমি পথ তাই এত  অবহেলা আমার।

হে পথিক আমি কিছু বলবো,
কে আমার কথা শুনবে বলো।
কতো পথিক চলে যায়,
কেউ ভুলকরে এদিক ওদিক যায়।
চলার পথে হোচট না খেলে,
কেউ কি তাকায় আমার দিকে।
কতো পথিকের পদধূলি,
কতো জানা অজানা কাহিনী গুলি।
কতো ক্লান্ত পথিকের দ্বীর্ঘশ্বাস,
কতো পথিকের চলার বিশ্বাস ।

কতো কিশোরীর চঞ্চল পায়ে চলা,
যেনো চঞ্চল নুপুরের কথা বলা।
কতো প্রেমিক প্রেমিকার,
হাসি কান্না অশ্রুতে ভরা।
কতো যৌবন পারহয়ে যায় এই পথে,
কতো অসহায় জীবন হারায় এই পথে।
কতো শোকাতুরের বিলাপ ক্রন্দনে ভরা,
কতো বিরহিনীর আনমনে চলা।
কতো দুঃখীর পথে বসে কাঁদা,
কতো মা তার সন্তান হারা।
তথাপি আমায় অবহেলা,
বারে হৃদয় বেদনা।

গ্রীষ্মের তপ্ত দাহে জ্বলে পুরে মরা,
কখনো বৃষ্টি ধুয়ে দেয় সকল জ্বালা।
কত কালের কত যে স্মৃতি আছে জমা,
আমার এই বুকেরে পাঁজরে পাঁজরে লেখা।

এত কিছুতেও আমি করিনা প্রতিবাদ,
কিন্তু কিছু দুঃখ,ঘেন্না,বেদনা আছে মনে।
পথিক তুমি যখন শ্রান্ত, পথ চলে চলে,
একটু ছায়ার খোঁজে চলো ধীরে ধীরে,
নাই বৃক্ষছায়া স্থান সংকুলানের কারনে।

তবুও পথিক আমার বুকে তুমি চলো,
তুমি চলো সেই আনন্দে সকল যাই ভুলে।
চলতে চলতে তুমি যখন আমার বুকে,
ফেল তোমার কফ,থুতু, গুলি মুখ থেকে।
নিতান্ত ঘেন্নায় কুঁকড়ে যাই তখন,
তোমার এহেন পরিচয় জেনে তখন।
বরই বেদনা হয় মনে।
কেনযে করো অবহেলা জেনে শুনে।

আইনের তোয়াক্কা না করে,
তোমার গাড়ীর তীব্র গতি,
ভাবিয়ে তোলে আমাকে অতি,
তোমার অসাবধানে গাড়ির গতি।
বুঝিনা কেন হয় তোমাদের এমন মতি।
কিছু ঘটলে দোষ দেবে আমায়,
আমি পথ তাই করো অবহেলা আমায়।

আজ  ডিজিটাল অগ্রগতির যুগে
তুমি অতি ব্যস্ত,
তাই পথে চলতে চলতে ফোনে অভ্যস্ত।
তোমার তো নাই সময় থামার,
ফোন করতে একটু দড়াবার।
একটু ধারে দাড়িয়ে ফোন করবার,
কিন্তু কিছু ঘটলে দোষ দেবে আমার।
তবুও করো অবহেলা অকাতরে,
আমি পথ তাই অবহেলা কর আমারে।
আমি কি নই তোমাদের একটু দয়ার পাত্র,
আমিকি কেবল অবহেলার পাত্র?
হায় কে বোঝে আমার বেদনা,
আমি পথ তাই আছে হৃদয় ভরা বেদনা।

          <--©--●অনাথ●--->
     【--anrc-19/01/2019--】
     【=রাত্রি:09:12:11pm=】  【=বেলঘড়িয়া=কোলকাতা -56=】
==============87 L===========

Comments

Popular posts from this blog

532> ||-কুন্তী- এক পলকে -||

588>|| ভালো আছি ||

570> || মানুষ চেনা দায় || M