548>||- লালু কালু সারমেয় দুটি -||

 548>||- লালু কালু সারমেয় দুটি -||
                         <-----©-আদ্যনাথ--->

বড়ো স্বাদ ছিল মনে,যে আছে অন্তরে,
তাঁরে একবার দেখিবার তরে।
নিতান্ত অহঙ্কারের বসে,
কষ্টার্জিত সকল ত্যাগীয়া ক্রোধে।

একুল ওকূল দুইকূল ভাসাইয়া ,
নিজদোষে শূন্যেতায় হারাইয়া।
ক্রোধান্বিত মনে যৌবনের অহঙ্কারে,
ভুল করে চিনেছিলাম নিজেরে।

চাকুরীর খোঁজে পিতৃ গ্রহ ছাড়িয়া,
ছত্রিশ গড়ের প্রত্যন্ত গ্রামের হাঁটিয়া।
তারপরে ভাটিন্ডার গভীর জঙ্গলে,
অশান্ত মনের বেদনার নিবারণ ছলে।

যত দিন যায় সকলি হারায়,
নিরাশায় ভরে মন অকূলে হারায়।
বেদনা গুলি একসুরে বাজে,
মন যেন হৃদয় কে খোঁজে।

দিনান্তে একমুঠো কোনোমতে জোটে
তিন ভাগ করে সামান্যই জোটে।
হয়না কারুর উদর পূর্তি,তথাপি,
কোনমতে দিন যাপনেই  ফুর্তি।

সাথী ছিল দুটি লালু আর কালু টি ,
অতি শীর্ণকায় সারমেয় দুটি।
কোথা হতে এসে জুটেছিলো দুটি,
সারাটাদিন করে মাটিতে লুটোপুটি।

নিতান্ত অসহায় প্রভুভক্ত পশু দুটি,
কিঞ্চিত অদ্ভূত ছিল ওদের জুটি
কিছুতেই কেউ  ছাড়েনা সাথ,
নির্ঘাত মরিবার আছে স্বাদ।

সেদিন গঞ্জের হাট ছাড়ি,
নির্জন স্থানে দিলাম পাড়ি।
মনে ছিলো এবার লালু ,কালু,
নিশ্চই ছাড়িবে আমারে ভুলি।

কিন্তু হায় দিন দুই পরে,
বুঝলাম ওরা ভুলতে পারেনি আমারে।
আধা পেট খেয়েও ভোলেনা ওরা,
পশু হয়েও ভালোবাসাই বোঝে ওরা।

কখনো মনে মনে গুণী,
ওরা ঈশ্বর প্রেরিত দূত বুঝি।
দিন রাত অতন্দ্র পাহারায় আছে,
তীব্র প্রতিবাদ অচেনা কেউ এলে কাছে।

যেদিন প্রথম পেলাম আমার ঠাই,
সাত দিন পরে ওদের খোঁজে যাই।
কিন্তু হায় ওরা আর নাই অনাহারে,
ঈশ্বরের দূত ফিরে গেছে স্বর্গের দুয়ারে।

আমরা মানুষ ওরা জন্তু অতি নিকৃষ্ট,
তবুও মনে হয় ওরাই অনেক শ্রেষ্ঠ।
ভোলেনা কোনদিন পেলে একটু আদর,
ওদের চাহিদা একটু ভলোবাসা আদর।

সেদিনের সেই বেদনা জীবনের শিক্ষা,
যতদিন বাঁচবো সেবাই ধর্ম দীক্ষা।
অনেক খুঁজে কিছু কঙ্কালের হাড়,
হৃদয়ে বেদনা ভরে করেছিলাম সৎকার।

করি মুক্তির প্রার্থনা ওদের আত্মার,
নিশ্চিত ওরা ছিল ঈশ্বর প্রদত্ত দূত আমার।
ওরা দিয়েছিল প্রেম, ভালোবাসার মর্যাদা,
একনিষ্ট প্রভু ভক্তের সার্থক সৌহার্দ্য।

আজ অনুভব হয়
সেদিন ওই দুটি প্রাণী না থাকলে সাথে,
ভয়ঙ্কর কঠিন হতো গভীর জঙ্গলে।
ওরা রক্ষা করেছিল জীবন দিয়ে সেইদিন,
আজও ভুলতে পারিনি সেই ভয়ঙ্কর দিন।

      <--©--●অনাথ●--->
     【--anrc--16/01/2019--】
     【=সকাল :05:41:12=】
 【=তেঘড়িয়া=কোলকাতা -59=】
===========61 L=========
 এই কটি পঙক্তি আমার জীবনের
কিছু সত্য ঘটনার এক ঝলক মাত্র
অবলম্বনে ।
================================

Comments

Popular posts from this blog

532> ||-কুন্তী- এক পলকে -||

588>|| ভালো আছি ||

570> || মানুষ চেনা দায় || M