546>||-তুমি কি বলবে বলো-||
546>||-তুমি কি বলবে বলো-||
<-------©-আদ্যনাথ--->
একটু কিছু ভাবতে গেলেই ভাবনা গুলি
গুলিয়ে যায়।
ওদিকে ভাবনা চেঁচায়,
রাত দিন কি সব ছাই ভস্ম লেখো ।
আমাকে নিয়েও তো একটু লিখতে পারো।
তুমি কি বলবে বলো।
কি আর লিখবো বল তোকে নিয়ে,
ভাবছি তো রাত দিন তোকে নিয়ে।
এসেছিলো সেই ছেলেটি আবার,
অনেক করে বললো বার বার।
ওর মায়ের ভীষণ পছন্দ তোকে,
তাই চায় বিয়ে করতে তোকে।
ছেলেটি সব দিক থেকেই ভালো,
শিক্ষিত ,মার্জিত ,ভদ্র চাকুরী ও ভালো,
আর কি চাই বলো।
ও বিদেশ যাবার আগেই করবে বিয়ে।
তুমি কি বলবে বলো।
তার মানে নয় বিয়ে,
ওর মায়ের আয়া কাম কেয়ার টেকার,
তাও ফ্রি অফ কষ্ট,
আইডিয়াটা ভালো যথেষ্ট।
ওতো মায়ের কেস্টো।
আমার ইচ্ছা নাই এমন মা ও ছেলের,
এমন আয়া কাম কেয়ার টেকারের ।
তুমি কি বলবে বলো।
নারে না অমন ভাবছিস কেন
ছেলেটি সব দিক থেকেই ভালো।
হ্যাঁ সবদিক থেকেই ভালো,
তাইতো বিয়ে করেই চায় পালতে ।
বউ সামলাবার মুরোদটি নাই,
তাই ভেজা বেড়াল হয়ে চায় পালতে ।
তুমি কি বলবে বলো।
ঠিক ওই নীলিমার মতন।
বারো বৎসর ওদের হয়েছে বিয়ে,
দীনেশ নীলিমার জন্য এসেছে কবে।
এসেছে মায়ের অসুখ হয়েছে যবে।
সবাই বলতো দীনেশ ছেলে খুব ভালো,
সে তার মাকে খুব বাসে ভালো।
তোমরাকি চাও আমারও হোক,
অমনি ভালো ।
তুমি কি বলবে বলো।
দীনেশ শেষ এসেছিল ওর মায়ের মৃত্যুতে,
সঙ্গে করে এমেরিকান বউকে নিয়ে।
নীলিমাকে বলে গেছে তবে,
মাসে মাসে টাকা পাঠিয়ে দেবে ।
অর্থাৎ বাড়ি দেখা শুনার মাহিনা।
নীলিমার কি কেবলি ওই টুকুই পাওনা।
তুমি কি বলবে বলো।
নানা আমি চাইনা করতে বিয়ে,
কত মেয়েরই তো হয় না বিয়ে,
তারাও তো আছে না করে বিয়ে।
বুড়ো বয়েসে হয় তো একটু হবে কষ্ট,
হলোই না হয় একটু কষ্ট।
নিজেকে রাখতে সন্তুষ্ট,
মেয়েদের জন্য হোম করবো,
আনন্দে সকলের সহায় হয়ে থাকবো।
তুমি কি বলবে বলো।
মাথায় সিঁদুর পরে সং সেজে,
থাকতে হবে সতি সাবিত্রী সেজে,
আমি পারবনা এমন থাকতে সেজে।
একজনের না হয়ে হবো অসহায়ের,
সত্যি কারের সহায় হবো সবার,
পিছু টান তো আর থাকবে না আমার।
দুঃখী জনের সহায় হয়ে চাই বাচঁতে,
চাই স্বাধীন সুন্দর জীবন কাটাতে।
তুমি কি বলবে বলো।
<--©--●অনাথ●--->
【--anrc- 15/01/2019--】
【=রাত্রি:01:08:22=】 【=তেঘড়িয়া=কোলকাতা -59=】
==========================
Comments
Post a Comment