545>|| আবার আসিলাম ফিরে ||M

545>|| আবার আসিলাম ফিরে ||M
                 <--©-আদ্যনাথ--->

হে প্রিয়ে আবার আসিলাম ফিরে,
আজ দাড়ায়ে তোমার দুয়ারে,
এসো প্রিয়ে এসো দেও মোড়ে,
তোমার প্রেম রস উজাড় করে।

আজ দাড়ায়ে তোমার দুয়ারে,
বহুদূর হতে আসিলাম ছুটে।
মনের সকল গরল বিসর্জন দিয়ে,
কেবল তোমার আহ্বানে।

ওগো প্রিয়া মোর,
ত্বরা করি খোলো খোল দোর।
আর বিলম্ব সহেনা মোর,
আমি ক্লান্ত একবার খোলো দোর।
এসেছি আজ বহুদিন পরে,
একটু জিরাবো তোমার আঙ্গণে।

হে প্রিয়ে  কিছুই চাইনা আমার,
মেটাব সকল জাচনা তোমার।
দিতে চাই নিজেরে উজাড় করে,
তাই আসিলাম আজি তোমার দুয়ারে।

আজ ক্লান্ত আমি মুক্ত নির্মল,
জীর্ণ শরীরে নাই কোন বল।
চাই শুধু একটু নিরালা
একটু হৃদয়ের কথা বলা।

একটু শান্তির খোঁজে,
ঘুরেছি অাপন মনে বন প্রান্তরে।
ঘুরে ফিরিলাম দেশ হতে দেশান্তর,
তবুও তোমার লাগি কাঁদিছে অন্তর।

আজ আমি ক্লান্ত শ্রান্ত।
এই দ্রাক্ষা রস তাও তিক্ত আজি,
দিতে পারেনা আমারে শান্তি।
তাইতো আবার আসিলাম ফিরে
বহুদূর হতে তোমার দুয়ারে ফিরে।

আজ বার বার মনে পরে তোমাকে
তাইতো আসিলাম ছুটে।
তোমার দুয়ারে
বহুদূর হতে।

আজ মনে পরে বারে বারে,
তোমার সেই যৌবন প্রদর্শন।
যা পেয়ে আমি হয়েছিলাম মুগ্ধ।
তোমার ঠোঁটের দুষ্টু হাসি
ছিল  মাদকতা পূর্ণ।
ওই নীল চোখের চাহনি
প্রেম ঔরস পূর্ণ।
শঙ্খ সুচাগ্র কুচ যুগ
মধু রস কলস পূর্ণ।
কোটি দেশে বেষ্ঠিত
ওই সূক্ষ্ম সূচিক্কন তন্তু
যেন কোন সীমা রেখা।
তোমার প্রসারিত নিতম্ব
তোমার চলার সৌন্দর্য।
তোমার উন্মুক্ত কেশরাশি,
অপরূপ রূপ লাবন্যে পূর্ণ।

বহু চেষ্টাতেও ভুলতে পারিনি,
তোমার সেই নিবিড় আকর্ষণ।
তাইতো আবার আসিলাম ফিরে,
বহুদূর হতে তোমার দুয়ারে।

          <-----©-আদ্যনাথ--->           
     【--anrc--12/04/2019--】
         【=রাত্রি:03:20:12=】 【=তেঘড়িয়া=কোলকাতা -59=】
=========================
545>|| আবার আসিলাম ফিরে ||M
                 

Comments

Popular posts from this blog

532> ||-কুন্তী- এক পলকে -||

588>|| ভালো আছি ||

570> || মানুষ চেনা দায় || M