544>||- কেবল তোমার জন্য -||/D

544>||- কেবল তোমার জন্য -||
            <-----©-আদ্যনাথ--->

একটা কবিতা লিখলাম
কেবল তোমার জন্য,
একটু স্নেহ বন্ধন
তাও কেবল তোমার জন্য,

তোমার সাথে সেই প্রথম দেখা,
তুমি শুনিয়ে ছিলে কবিতা।
আজও মনে আছে সেই কথা,
বলবো গোপনে কিছু কথা।
কেবল তোমার জন্য।

আজও বলবেনা কোন কথা,
আজও শুধু চোখে চোখ দেখা
কেন বলবেনা কোন কথা,
কেন বারাও আমার অস্থিরতা।
হোক না কবিতা কথোপকথনে,
কেন লুকিয়ে রাখো গোপনে।
কি দোষ একটু আলাপনে,
এই শান্ত নিরালায় কিছুক্ষণে।
কেবল তোমার জন্য।

কথা হোক তোমার আমার মাঝে,
এই প্রেম বন্ধন প্রিয় সন্ধ্যা সাঁঝে।
দোহে বসে সোহাগের নদী বক্ষমাঝে,
হোক না কিছু কথা আমাদের মাঝে।
তুমি আজও রবে নীরবে,
এহেন কূহেলিকার ছায়া ঘিরে।
তোমার ভালোলাগা সেই নদী তটে,
ওই ছিন্নমূল বটবৃক্ষ তলে।
বসে আছি নিরালায় নিবিড় অপেক্ষা,
কেবল তোমার জন্য।
         <--©--●অনাথ●--->
     【--anrc-09/01/2019--】
     【=সকাল:06:33:22=】 【=তেঘড়িয়া=কোলকাতা -59=】
============28L=============a

Comments

Popular posts from this blog

532> ||-কুন্তী- এক পলকে -||

588>|| ভালো আছি ||

570> || মানুষ চেনা দায় || M