543>||- গান ভালোবাসি -||D

543>||- গান ভালোবাসি -||
    <-----©-আদ্যনাথ--->

আজ দিনের সূচনা হোল গান শুনে।
প্রভাতের শান্ত মনের ভাবনা নিয়ে।
দিনান্তে কিহবে সন্ধ্যার ক্ষণে,
প্রাণ মন চঞ্চল রাত্রির আগমন ক্ষণে।

ভাবনা যতই করি একান্তমনে,
সকল কিছুই যায় এলো মেলো হয়ে।
জানিনা গানের তাল লয় সুরের বাঁধন,
গান তো সুর,তাল,লয়ের সাধ্য সাধন।

গানের সুর,তাল,লয় হৃদয় দোলায়,
গানের কথা মনকে গভীরে নিয়ে যায়।
গানের আবেশ পরিবেশে প্রভাব বিছায়,
গানের আবেগ সকলের মন ছুঁয়ে যায়।

গানের এমন রস হতে আমি বঞ্চিত,
কিছু কথা লিখতে সদা শঙ্কিত।
গানের আসরে আমি সদা অবাঞ্ছিত,
নিতান্ত ক্ষুদ্র জ্ঞান তাই সদা শঙ্কিত।

গান শুনতে ভালোবাসি গভীর মনে,
গান ভালোবাসি তার কথার বাঁধনে।
গানের কথাগুলি গেঁথে যায় মনে,
উদাস মনে কতো স্বপ্ন জাগে ক্ষণে।

শ্রান্ত মনে একটু শান্তির খোঁজে,
নিরালায় বসে ভাবি খোলা বাতায়নে।
উদাসী মন চলে ভেসে ভেসে,
নীল আকাশের কোলে ভেসে।

জানি আমার কণ্ঠে জাগবেনা সুর,
মনে মনেই বেঁধে যাবো স্বপ্নের সুর।
কি করে বলি গান ভালোবাসি,
হৃদয় দিয়ে যদি গাইতেই না পারি ।

তবুও বলবো গান ভালোবাসি,
ভালো বাসি গানের কথা কলি।
গানে মন ভরে নুতন প্রেরনায়,
গানে মন তৃপ্ত হয় সুর ঝরনায়।

প্রভাতে গানের সুরে,
মন চলেযায় ভাবনার দূরে।
হৃদয় তৃপ্ত হয় প্রভাতের সমিরণে,
মন আপ্লুত হয় গানের কথা ও সুরে।

তবুও বলি গান ভালোবাসি,
গানেই উৎসর্গ করি শ্রদ্ধাঞ্জলি।
গান এক ঐশী সত্বার অঞ্জলী,
গান তৃপ্ত মহামিলনের অলি।

         <--©--●অনাথ●--->
     【--anrc10/01/2019--】
     【=রাত্রি:01:08:22am=】 【=তেঘড়িয়া=কোলকাতা -59=】

===========40 L==============






Comments

Popular posts from this blog

532> ||-কুন্তী- এক পলকে -||

588>|| ভালো আছি ||

570> || মানুষ চেনা দায় || M