542>||- কলকাতা একটু দেখা -| ( 1 to 5 )

542>/1>||- কলকাতা একটু দেখা -|| D
2>|| কলকাতা বই মেলা  ||2020 -->to fb
3> || আজকের কলকাতা ||
4>||-আমাদের কলকাতা-||
5>।।-শহর কলকাতা -।।

================================
1>||- কোলকাতা একটু দেখা -||
             <-----©-আদ্যনাথ--->

শহর কোলকাতা ঘুরে দেখা,
শহর এক মানুষে মানুষে ভরা।
এ শহর কোলাহলে ভরা,
এ শহর মানুষের হৃদয়ে ভরা।

কোলকাতার মানুষের ভিড়,
সকলেই ছুটছে কতো অস্থির।
কোলকাতা নানান রংয়ে ভরা,
কোলকাতা শুধুই আনন্দে ভরা।

লিখে রাখতে পার ছড়া,
নামগুলো খুঁজতে গেল,
হবে ঘেমে নেয়ে সারা।
কোলকাতা শুধুই ভুলে ভরা।

ডালহৌসি তে পাবেনা ডাল,
পাবে আফিস পাড়ার হাল চাল।
ধর্মতলায় ধর্ম নয় সকলে কর্ম ব্যস্ত।
কোলকাতা আনন্দে সর্বহারা।

বালিগঞ্জে পাবেনা বালি,
টালি গঞ্জে হয়না টালি,
কালীঘাটে আছেন কালী।
গড়িয়াহাটে রোজই হাট,
ভুলেও কেউ দেয় না গড়াগড়ি,
গড়িয়াহাট তবুও ভিড়ে ভরা,
কোলকাতা আনন্দে হৃদয় ভরা।

গড়িয়ায় পাবেনা গোড়ি,
যতই করোনা ঘোড়া ঘুড়ি।
চাইলে পেতে পার হাতে গড়া,
শ্রেষ্ঠ জয়নগরের মোয়া।

শীতের আমেজে সুস্বাদু মোয়া,
বঙ্গদেশের শ্রেষ্ঠ মোয়া,
জয়নগর ও বহড়ুর মোয়া।
কনকচূড় ধানের খইয়ে
নলেন গুড়, তারসাথে
ভাল ঘি ও এলাচ গুঁড়ো।
এই মোয়া স্বাদে,গন্ধে ভরপুর।
মুখে দিলেই যাবে গলে মুখ ভরা,
মন প্রাণ আনন্দে হোয়ে যাবে হারা।
কোলকাতা খাবারের জন্য সেরা।

কোলকাতার বড়ো বাজার,
সে এক আজব বাজার।
যাচাই তাই পাবে হাজার হাজার,
ইয়া ইয়া পেটমোটা সব দোকানদার।

শ্যামবাজার, বউ বাজার,রাধা বাজার,
আছে আরও অনেক অনেক বাজার।
বউ বাজারে বউ নাই,
রাধা বাজারে রাধা নাই,
শ্যাম বাজারেও পাবেনা শ্যামের দেখা
কোলকাতা সকল হৃদয় ভরা।

শিয়ালদায় পাবেনা শিয়াল,
মানুষের মনের কত যে খেঁয়াল।
শিয়ালদহে হয় না দহন,
আছে বড়ো রেল স্টেশন

বিধান নগরে হয় না বিধান,
আছে বিশাল এক স্টেডিয়াম।
দম দমের দম দমাদম,
প্লেনগুলো উড়ছে হরদম।
দম দমে গিয়ে আকাশে উড়ে,
যেথায় খুশি যাও ফুরুৎ করে।
কোলকাতায় মনের আনন্দে ভরে।

এখানে আছে সল্টলেক,
সল্ট নাই আছে কিন্তু লেক।
সল্ট লেকেও সল্ট নাই,
সাজানো গোছানো  আছে ঠাই।

করুন মনভরে কেনা কাটা,
সিটি সেন্টার (1 & 2),
হাইল্যান্ড পার্ক মল,
আর একটু উদাসী হাওয়ায়,
মনোরম আরামে ঘুড়ে বেরান,
একুয়াটিকা,নিক্কো পার্ক,ইকো পার্ক,
সায়েন্স সিটি,সল্টলেক স্টেডিয়াম।

বেলঘরিয়ায় বেল নাই
আগরপারায় হয় কিছু আগর।
সোদ পুরে হয়না কিছুর শোধ,
খরদহে হয় না খড়ের দহন।
আর কি বোলি কোলকাতার বিচিত্র কথন।

          <--©--●অনাথ●--->
     【--anrc---06/01/2019--】
     【=রাত্রি:01:20:22am=】 
【=তেঘড়িয়া=কোলকাতা -59=】
===========74 L============

2>|| কোলকাতা বই মেলা  ||2020 -->to fb

ঘুরে দেখলাম কোলকাতা বই মেলা
08/02/2020, শনিবার।
যেটুকু দেখলাম------

সম্পুর্ন মেলা প্রাঙ্গন ঘুড়ে,
কিছু বই কেন হল অনেক দেখে।
সাথে অভিজ্ঞতা হয়েছে ফ্রি কিছু,
সেই টুকুই আজ বলছি শুধু।
বই মেলা এক মহামিলনের মেলা,
যেখানে নাই জাত,পাতের বিচার,
নাই ধর্ম অধর্মের বিচার।
শিশু থেকে বৃদ্ধ সকলের অবারিত দুয়ার।
আজ প্রেম কেন থাকবে দূরে সরে আর।
তাই বই মেলা আজ প্রেমের স্বর্গ দুয়ার।
বইয়ে ই সর্বদা সত্য জ্ঞান পাই,
বইয়ে সত্য ছাড়া মিথ্যার নাই কোন ঠাঁই।
আজ হাতের মুঠোয় আছে ইন্টারনেট,
তথাপি বই কখনো হবেনা ব্যাক ডেটেড।
যতই ইন্টারনেট ঘাট দিনরাত,
বই পড়লেই হবে জ্ঞানের সাক্ষাত।
বই মেলা জীবনের মেলা।
সেখানে বইপূর্ন বইসাগরের মেলা,
যেথা ভেদাভেদ হীন মানুষের মেলা।
সাহিত্য,বিজ্ঞান,তথা সকল জ্ঞানের মেলা,
যেথা কেবলি জ্ঞান রূপ বই ক্রয়ের মেলা।
যেথা প্রেমের একনিষ্ঠ আলাপের মেলা।
যেথা জ্ঞান সাগরে ঝাঁপিয়ে পরে-
জ্ঞান মুক্তর শুক্তি কে খুঁজে পাওয়া।
যেথা প্রেমকে খুঁজে পাওয়ার মাঝে-
নিরালায় একটু জিড়িয়ে নেওয়া।
যেথা নূতন ও পুরাতন বইয়ের মিশ্র গন্ধে-
মনের আনন্দে এক শান্তির মেলা।
যেথা হারিয়ে যাওয়া পুরাতন প্রেমকে
নূতন করে খুঁজে পাওয়া।
অজস্র বইয়ের দোকানের মাঝে
পুরাতন বন্ধুকে খুঁজে পাওয়ার মেলা।
চারিদিকে এত হানাহানি,সংসারে এত টানাটানি
তারি মাঝে একটু জিড়িয়ে নেওয়া।
এত আগ্রাসনের ত্রাস দূরে রেখে,
জ্ঞানরূপ বৃক্ষ বই খুঁজে পাওয়ার আনন্দ মেলা।
একমাত্র মূর্খই করে না বইয়ের সম্মান,
এক মূর্খ আর মৃত উভয় ব্যক্তির জ্ঞান সমান।
        ★<----©--●আদ্য নাথ●--->★to fb
            08/02/2020::02:15:00.
°============================

3> || আজকের কোলকাতা ||
                   <---©-আদ্যনাথ--->

কোলকাতা কি কোলকাতায় আছে
আমাদের কোলকাতা হারিয়ে গেছে।
আজকে কোলকাতা কেমনে বাঁচে
কোলকাতা কলির মাথায় নাচে।

সেদিনের কোলকাতা ছিলো কতো নাম
আজকের কোলকাতা বিধি জেন বাম।
বিচিত্র চরিত্র, নিজের স্বার্থ টুকুই দেখি,
অন্যের বিপদে আমরা দেখেও না দেখি।

ঘরের বাইরে গেলেই সাবধানে চলো,
গাড়ি ঘোড়ার আর মস্তান এড়িয়ে চলো।
ব্যাগ,মোবাইল,গহনা সামলে রেখো,
কখন টেনে নেবে একটু খেয়াল রেখো।

প্রতিবাদ করার মতন হিম্মত রেখো,
কেউ হবেনা সহায় সেটি জেনে রেখো।
আসে পাশের দশ জন আর প্রশাসন,
সকলে দেখবে মজা সেলফির প্রয়োজন।

বিপদে মোরে রক্ষা করো এ নহে প্রার্থনা,
পথে ঘাটে চলাই কোলকাতার যাতনা।
নির্ভয়ে চলা কোলকাতায় স্বপ্নের অতীত,
আমরা ভুলেগেছি আমাদের সেই অতীত।

জঙ্গল আর কোলকাতা শহর,
কোনটিকে দেবো বেশি নম্বর।
ওদিকে জন্তু জানোয়ার,
আর শহরে মানুষের ব্যাবহার।

কোলকাতার বুঝি হারিয়ে গেছে ছন্দ
মানুষের গায়ে কেমন পশু পশু গন্ধ।
পশুদের দুর থেকে চেনা যায়,
মানুষকে চেনার আছে কি উপায়?

 <--©----আদ্য নাথ রায় চৌধুরী--->
     【--anrc-20/06/2019--】
     【=সকাল :05:08:25=】
       【=কোলকাতা -56=】
========================

4>||-আমাদের কোলকাতা-||

আমরা সভ্যতায় অনেক এগিয়ে।
31/12/ 2017--2018 রাত্রি ঠিক 12টায়----------
এই মুহুর্তে চারিদিক বিদীর্ণ করে চলছে
বাজি ও পটাকার আওয়াজ।

দীপাবলির সুখ মেটাচ্ছে ভরপুর পটাকা  দিয়ে।
দীপাবলিতে ছিল প্রশাসন ও প্রদুশনের ভয়।
আজ নির্ভয়।
পুরাতন বর্ষ বিদায় ও নুতন বর্ষ বরণে।
ভরপুর আনন্দে মাতোয়ারা সকলে।
রাত্রি ঠিক 12 টা এখন।
তাই অবাদে চলছে এহেন আচরণ।
বাতাসে বিষ ছড়িয়ে,
শব্দ দূষণের পরোয়া নাকরে,
চলেছে আমাদের বর্ষ বরণের উৎসব প্রদর্শন।
আমরা আধুনিক,আমরা সভ্য।
সভ্য মানুষের এইতো নিদর্শন।
সাবাস আমরা কোলকাতাবাসী,
সাবাস আমাদের আনন্দ প্রদর্শন।
কিই বা করতে পারে প্রশাসন,
আমরা সভ্য মানুষেরাই,
যদি না মানি কোন শাসন।
||---ANRC-------01/01/2018----||

<------(c)----অনাথ ------------>
        [--anrc----01/01/2018--]
        [---00:02:10:am--------]
        [--কোলকাতা ----59---]
||========================||


 5>।।-শহর কোলকাতা -।।

আমাদের শহর ছিল ক্যালকাটা,
নামবদলের পালায় হল কোলকাতা।
কোলকাতার স্বপ্ন সুন্দর স্বর্ণাভ কাঁকাল, 
প্রকৃতি নিজ মহিমায় বিছিয়ে আঁচল।
এখানে প্রকৃতি ঋতুকে নিয়ে করে খেলা,
কোলকাতা যেন প্রকৃতির এক রঙশালা। 
গ্রাম ঘেরা কোলকাতার অপরূপ শোভা,
ফুলে ফলে পরিপূর্ণ শস্য শ্যামলা।

আজ কোলকাতা কেবল বিষে ভরা,
জলে বিষ, হওয়ায় বিষ,খাদ্যে বিষ ভরা।
আজএই শহরের চারিদিক আতঙ্ক ময় ,
মানুষ সর্বত্র বিপন্ন আর্সেনিকের ভয়।
আর্সেনিক বিষ ক্রমেই বাড়ন্ত।
মানুষ বিপন্ন,সদাই শঙ্কিত। 
শাক সবজি ফল মূল সবেতে রংএর বিষ।
মাছ,মাংস,ডিম,দুধ, বিষাক্ত অদ্ভুত।

পিলিথিন প্লাস্টিকের যথেচ্ছচার,
নোংরামি যেন আমাদের অধিকার। 
দিন দিন গড়ছে সুবিশাল অট্টালিকা,
গগন চুম্ভী সকল ইমারত অট্টালিকা।
চলছে ভুগর্বস্থ জলের অপব্যবহার,
সাথে পাল্লা দিয়ে আর্সেনিকের প্রহার।

আমরা আজ উন্নত প্রযুক্তির করি বড়াই,
ভেজাল ও বিষে বিপন্ন মানুষ সবাই।
আকাশ  বাতাস প্রদুশনে ভরা,
বাড়ন্ত রোগের  প্রভাবে বিপন্ন ধরা।

আমরা আধুনিক,ডিজিটাল হল দেশ,
অহংকারে মত্ত শিক্ষা প্রগতির নাইশেষ।
আমরা সদা ব্যস্ত, করতে নিজের বড়াই,
পরিবেশ নিয়ে ভাবনার সময় যে নাই।

ডেঙ্গু, আর্সেনিক নিত্য নুতন রূপে,
হামলা করে চলেছে আমাদের দুয়ারে।
তথাপি,চলছে আমাদে স্বাভাবিক জীবন,
গ্রাম ঘেরা শহর আমাদের ব্যস্ত জীবন।

<--©--●অনাথ●--->
【--anrc---21/06/2018--】
【11:36:32pm==34 L=】
||=====================||

 

Comments

Popular posts from this blog

532> ||-কুন্তী- এক পলকে -||

588>|| ভালো আছি ||

570> || মানুষ চেনা দায় || M