538>||- আমি ভালোবাসা -|| ( 1+2 )
538>1>|| আমি ভালবাসা ||
2>|| আমি ভালবাসা ||
======================
1>|| আমি ভালবাসা ||
আমি ভালবাসা,
কখনো আমি দুরাশা।
কখনো প্রচণ্ড পিপাসা,
কখনো হৃদয় বিদারী সর্বনাশা।
হৃদয় নিয়ে করি তামাশা,
তবুও মনে আছে অনেক আশা।
আছে বুকভরা ভালবাসা,
অলীক স্বপ্ন নয় ভালবাসা।
আমি নাচি হংস মিথুন নৃত্য,
কখনো হৃদয় বিদারী তান্ডব নৃত্য।
আছি প্রকৃতির মাঝে ব্যাপৃত,
হয়তো কখন কোন ভাবনায় সমাদৃত।
জানিনা এ কেমন তোমার খেলা,
মনেহয় চোরাবালির বালুকা বেলা।
কিসুন্দর কত মধুর ছিল সেই ব্যবহার,
অবারিত দ্বার, ছিলনা কোন অহংকার।
আমি আজও আছি সেই ভালবাসা,
আজও আছে মনে অনেক আশা।
চাই শুধু আপন করে প্রকৃতিকে জানতে,
তোমার হৃদয়ের আবেগে প্রসিক্ত হতে।
বহুকাল চলেছি পথ প্রকৃতিকে জানতে,
একলা ঘুড়েছি পৃথিবীর নানা প্রান্তে।
প্রভাতের আলোতে পূর্ন যে হৃদয়,
মরীচিকার ভ্রমেই বুঝি জীবন হারায়।
<--©➽-আদ্যনাথ রায় চৌধুরী--->
-------04/01/2021::01:20pm-----
=========================
. <-------©-আদ্যনাথ--->
আমি ভালোবাসা---------
আমি হয়তো কখনো হয়েযাই অন্ধ,
তথাপি কুভু নোই পঙ্গু, আপকৃষ্ট,
নইতো অপকেন্দ্র।
আমি নই অন্ধ
আমি প্রকৃতির কবন্ধ।
আমার তরে করিবে দুয়ার বন্ধ,
এমন সাধ্য আছে কার।
আমি নিরাকার ইচ্ছা আমার,
খোলে তোমার হৃদয়ের দুয়ার।
শুনে হাঁ হাঁ কার তোমার,
আমি হৃদয়ের দুয়ারে দাড়ায়ে,
পুকারী নীরবে চেতনারে লয়ে।
তুমিকি শোনোনি হৃদয়ের আহ্বান,
গাইতে গাইতে কত হৃদয় দিলো বলিদান।
আমি অসিমের সেই গান গাইতে পাড়ি,
অসীমের আনন্দ অনুভব করতে জানি,
তুমি কতটুকু জানো মোরে।
আমি হাসি বেদনার সুরে,
গান গাই হৃদয় জুড়ে,
ভালোবাসি নিরালায় বসে,
ধ্বংস করি এক নিমেষে।
অপক্ক অন্যাসক্তা তুমি,
তোমার হৃদয়ে হয়না কখনো,
আমার সত্য রূপের চাহিদা পূরণ।
আমার ইচ্ছা পূরণ করি মুহূর্তে,
তোমার হৃদয়ে বসে একান্তে।
আমি ভালোবাসা,
কখনো আমি দুরাশা,
কখনো আমি প্রচণ্ড পিপাসা,
কখনো আমি হৃদয় বিদারী,
হৃদয় নিয়ে করি তামাশা।
আমি নপুংসক নাচি উলঙ্গ নৃত্য,
তোমার হৃদয় মনে সদা ব্যাপৃত।
আমার তরে করিবে দুয়ার বন্ধ,
এ নিতান্ত অর্বাচীনের আশা,
তুমি কি দেখেছ আমার অস্ত্র পাশ,
এক মুহূর্তে করতে পারি সর্বনাশ।
জেনে রেখো ভালোবাসা,
কভু হয় জাহান্নামের দশা।
ভালোবাসায় যখন হৃদয় বিদারে,
তখন বেদনার বোঝা বাড়ে,
কপোল অশ্রুতে ভরে।
কীকরে মানাবে তারে,
নিবেদন বাড়ে বাড়ে।
কতোই প্রয়াস করো,
বেদনা পিছু নাহি ছারে।
আসলে সত্যটিই নিরাশা,
যত ভালোবাসার আশা,
তার দ্বিগুণ বেদনায় ঠাসা।
ভালোবাসা এক অলীক স্বপ্ন মাখা,
অচিন পাখির মতন দুরাশা।
যা কিনা অশ্রু আর বেদনা ভরা।
ভালোবাসায় বুক ফাটে
তবুও মুখ খোলেনা।
এটাই ভালোবাসার চরম দুর্দশা,
কেবলি হতাশা আর নিরাশা ভরা,
এক হৃদয় বেদনা।
যে বেদনা দুর হয়না,
ডাক্তার, কবিরাজে।
শান্ত কেবল মৃত্যুর সাথে সাথে।
আমর দুয়ারের চিন্তা করে ত্যাগ,
করো দুর প্রসারের জ্ঞান আয়ত্ত,
জেনো জগৎ টাই একান্ত অনিত্য,
আমি আছি, থাকবো জেনো, এই সত্য।
আমার তরে দুয়ার কভু হয়না বন্ধ।
সীমার অন্তরে অসীম আমি নিত্য,
আমি ভালোবাসা এটাই সত্য।
<--©--●অনাথ●--->
【--anrc-03/01/2019--】
【=সন্ধ্যা 07:48:00=】 【=তেঘড়িয়া=কোলকাতা -59=】
&
(বেলঘরিয়া = কোলকাতা 56)
===================°=====
Comments
Post a Comment