533>||- দিশারি -||
533>||- দিশারি -||
<----©-আদ্যনাথ--->
শহরের পথে পথে দেখি আর ভাবি,
পথে বসে কাঁদে কত আর্ত দুঃখী।
আমরাকি এতটাই অসহায়,
একটুও হতে পারিনা ওদের সহায়?
কখনো স্বপ্নগুলি ভাবায়,
যদি হতেপারতাম ওদের সহায়!
জানি পারবোনা,
ওদের ভাগ্য পাল্টাতে।
সকল দুঃখ মুছতে।
রুজি রোজগার দিতে।
ভাতের ব্যবস্থা করতে।
চোখের জল মুছতে।
কিন্তু হয়তো হতে পারি,
ওদের ক্ষনিকের সহায়।
নিজে ভালো থাকার উপায়,
খুঁজতেই জীবন বয়ে যায়।
ওদের জন্য ভাবনার সময় কোথায়।
কোন ক্ষমতায় কারুর দুঃখ মুছবো,
এমন ক্ষমতা আমার কোথায়।
এমন ভাবনাই অনেক উপেক্ষাকরার
সহজ শ্রেষ্ঠ উপায়।
তথাপি মানুষ যখন,
কিছু করার জন্য ভাবতেই হয়।
এইটুকু ভাবনা নিয়ে,
চলেছিলাম কজনে মিলে।
সাথে ছিলো যারা,
সময়ে হারিয়ে গেল তারা।
সময়ের প্রবল প্রবাহে,
কেউ অর্থের লোভে,
কেউ রঙিন স্বপ্নে লোভে।
এখন তো একলা।
কখনো ভবি আমি প্রকৃতির দুয়ারে,
একটি গাছের পাতার মতন,
যতদিন ছিলাম সতেজ সবুজ,
চেষ্টায় ছিলো অফুরন্ত সাজ বুঝ।
আজ বার্ধক্য মনে করিয়ে দেয়,
এবার নিতে হবে বিদায়।
কেবল ঝরার অপেক্ষায়,
তবুও না ঝরা পর্যন্ত চালার চেষ্টা।
বেঁচে থাকবার আপ্রাণ প্রচেষ্টা।
প্রকৃতি সদাই সত্য অতীব সমর্থ,
নিশ্চই আমার চেষ্টা হবেনা ব্যর্থ।
কাজের মাঝে অনুভব প্রকৃতির খেলা,
প্রতিনিয়ত ভাঙ্গা গড়ার খেলা ।
এই প্রকৃতি কতো নির্মল সুন্দর,
আবার কখনো ভীষণ ক্রুর, নিষ্ঠুর।
প্রকৃতি চলে তার নিজের খেয়ালে,
মানুষ কে নিয়ে পুতুল খেলে।
কারুকে দেয় উজাড় করে,
কারুর নেয় সবটুকু কেড়ে।
প্রকৃতির হাতে মানুষের রজ্জু বাঁধা,
প্রকৃতির ইচ্ছাই মানুষের জীবন ধারা।
প্রকৃতির বাঁধন খুলে একলা চলা,
প্রচণ্ড আত্মশক্তি ও নিষ্ঠার খেলা।
কেনো জানিনা,
ভাবায় ফেলেআসা দিনগুলি,
বার বার পেছনে টানে ভাবনা গুলি।
কেনো এসেছি এই ধরা ধামে,
কি প্রয়োজন ছিল আমাকে?
যদি কিছু দাগ দেখে যেতে নাপারি,
কারুর হৃদয়ে স্থান করে নিতে না পারি।
কারুর মনে একটু স্থান না পাই যদি!
এই টুকুই ভাবনা দিনরাত জাগায়,
জানিনা এই ভাবনার শেষ টি কোথায়!
তথাপি ভাবায়, ভাবতে হয়,
ভাবনাই তো এগিয়ে চলার পাথেয়।
জীবনকে এগিয়ে নিয়ে যায়।
তবে এইটুকু জেনেছি জীবনে,
তিতিক্ষা যখন প্রতীক্ষার পরীক্ষা,
ধৈর্য তখন ক্ষমা গুন বাড়ায়।
মনকে তখন জোয়াল বদ্ধ করে
লাগাম দিতে পারলে,
অভীষ্ট সিদ্ধির দুয়ার খোলে।
এহেন শিক্ষাকে পাথেয় করে
চলেছি এগিয়ে।
জানিনা এ পথের শেষ কোথায় কবে।
<--©--●অনাথ●--->
【--anrc--17/12/2018--】
【=রাত্রি:01:04:20am=】 【=তেঘরিয়া=কোলকাতা -59=】
=========================
<----©-আদ্যনাথ--->
শহরের পথে পথে দেখি আর ভাবি,
পথে বসে কাঁদে কত আর্ত দুঃখী।
আমরাকি এতটাই অসহায়,
একটুও হতে পারিনা ওদের সহায়?
কখনো স্বপ্নগুলি ভাবায়,
যদি হতেপারতাম ওদের সহায়!
জানি পারবোনা,
ওদের ভাগ্য পাল্টাতে।
সকল দুঃখ মুছতে।
রুজি রোজগার দিতে।
ভাতের ব্যবস্থা করতে।
চোখের জল মুছতে।
কিন্তু হয়তো হতে পারি,
ওদের ক্ষনিকের সহায়।
নিজে ভালো থাকার উপায়,
খুঁজতেই জীবন বয়ে যায়।
ওদের জন্য ভাবনার সময় কোথায়।
কোন ক্ষমতায় কারুর দুঃখ মুছবো,
এমন ক্ষমতা আমার কোথায়।
এমন ভাবনাই অনেক উপেক্ষাকরার
সহজ শ্রেষ্ঠ উপায়।
তথাপি মানুষ যখন,
কিছু করার জন্য ভাবতেই হয়।
এইটুকু ভাবনা নিয়ে,
চলেছিলাম কজনে মিলে।
সাথে ছিলো যারা,
সময়ে হারিয়ে গেল তারা।
সময়ের প্রবল প্রবাহে,
কেউ অর্থের লোভে,
কেউ রঙিন স্বপ্নে লোভে।
এখন তো একলা।
কখনো ভবি আমি প্রকৃতির দুয়ারে,
একটি গাছের পাতার মতন,
যতদিন ছিলাম সতেজ সবুজ,
চেষ্টায় ছিলো অফুরন্ত সাজ বুঝ।
আজ বার্ধক্য মনে করিয়ে দেয়,
এবার নিতে হবে বিদায়।
কেবল ঝরার অপেক্ষায়,
তবুও না ঝরা পর্যন্ত চালার চেষ্টা।
বেঁচে থাকবার আপ্রাণ প্রচেষ্টা।
প্রকৃতি সদাই সত্য অতীব সমর্থ,
নিশ্চই আমার চেষ্টা হবেনা ব্যর্থ।
কাজের মাঝে অনুভব প্রকৃতির খেলা,
প্রতিনিয়ত ভাঙ্গা গড়ার খেলা ।
এই প্রকৃতি কতো নির্মল সুন্দর,
আবার কখনো ভীষণ ক্রুর, নিষ্ঠুর।
প্রকৃতি চলে তার নিজের খেয়ালে,
মানুষ কে নিয়ে পুতুল খেলে।
কারুকে দেয় উজাড় করে,
কারুর নেয় সবটুকু কেড়ে।
প্রকৃতির হাতে মানুষের রজ্জু বাঁধা,
প্রকৃতির ইচ্ছাই মানুষের জীবন ধারা।
প্রকৃতির বাঁধন খুলে একলা চলা,
প্রচণ্ড আত্মশক্তি ও নিষ্ঠার খেলা।
কেনো জানিনা,
ভাবায় ফেলেআসা দিনগুলি,
বার বার পেছনে টানে ভাবনা গুলি।
কেনো এসেছি এই ধরা ধামে,
কি প্রয়োজন ছিল আমাকে?
যদি কিছু দাগ দেখে যেতে নাপারি,
কারুর হৃদয়ে স্থান করে নিতে না পারি।
কারুর মনে একটু স্থান না পাই যদি!
এই টুকুই ভাবনা দিনরাত জাগায়,
জানিনা এই ভাবনার শেষ টি কোথায়!
তথাপি ভাবায়, ভাবতে হয়,
ভাবনাই তো এগিয়ে চলার পাথেয়।
জীবনকে এগিয়ে নিয়ে যায়।
তবে এইটুকু জেনেছি জীবনে,
তিতিক্ষা যখন প্রতীক্ষার পরীক্ষা,
ধৈর্য তখন ক্ষমা গুন বাড়ায়।
মনকে তখন জোয়াল বদ্ধ করে
লাগাম দিতে পারলে,
অভীষ্ট সিদ্ধির দুয়ার খোলে।
এহেন শিক্ষাকে পাথেয় করে
চলেছি এগিয়ে।
জানিনা এ পথের শেষ কোথায় কবে।
<--©--●অনাথ●--->
【--anrc--17/12/2018--】
【=রাত্রি:01:04:20am=】 【=তেঘরিয়া=কোলকাতা -59=】
=========================
Comments
Post a Comment