525>||- চাঁদের বাঁদর -|
525>||- চাঁদের বাঁদর -||
<--©-আদ্যনাথ--->
এক দুই তিন,
তা ধিনা ধিন,
কেন ঘিন ঘিন।
চার পাঁচ ছয়
কেন কথা কয়।
সাত আট নয়,
যেমন তেমন রয়।
এমন হলে কেমন হবে
অন্ধকারে খাবলা খাবে।
আলো জ্বেলে ঘুমিয়ে রবে।
মধ্য রাতে পান্তা খাবে
সকালে তে ঢেঁকুর দেবে।
ওদের আবার গেটে বাত,
এখনো কারুর উঠেনি দাঁত।
রাত্রিবেলা ছাদে চড়ে,
রোদ পোহাবে মনে করে।
দিনের বেলা ভুতের ভয়,
কাথা মুড়িয়ে ঘুমিয়ে রয়।
নাচতে গেলে ঠাং টি পাকে,
হাটতে গেলে হাত কাপে।
ঘুমাতে গেলে মাথা কাপে,
খেলতে গেলে হাঁটু কাপে।
কেমন ওরা বলো দেখি,
কি নাম ওদের জানটা কি।
ওরা হলো চাঁদের বাঁদর,
ওদের চাই শুধুই আদর।
ওরা উল্টো করে হাটে,
হাসতে গেলে কাঁদে
কাঁদতে গেলে হাসে।
গরম লাগলে আগুন তাপে,
শীতের কালে গায়ে বরফ ঢালে।
গিয়ে ছিলাম চাঁদে
ধরতে ওদের ফাঁদে।
ধরে ছিলাম একটাকে,
রেখে ছিলাম ছাদে।
চাঁদ মামা এসে মুচকি হেসে
নিয়ে গেল সাথে।
এমন বাঁদর দেখতে কি চাও,
অমাবস্যায় চাঁদ যদি দেখতে পাও।
পূর্ণিমাতে ঘুমিয়ে রয়,
অমাবস্যায় দৌড়ে বেড়ায়।
চতুর্থী তে নেচে বেড়ায়
অষ্টমীতে কেঁদে বেড়ায়।
গুনতে জানে এক দুই তিন,
দিনভর কাঁদে ঘিন ঘিন।
চার পাঁচ ছয়
ওরা ঘুমিয়েও কথা কয়।
সাত আট নয়,
উল্টো শুয়ে রয়।
দশ,এগারো, বারো,
চাইলে ওদের বন্ধু হতে পারো।
হলেও ওরা চাঁদের বাঁদর,
ওরা ভালো বাসে আদর।
<--©--●অনাথ●--->
【--anrc--10/12/2018--】
【=সন্ধ্যা:06:08:22pm=】 【=তেঘড়িয়া=কোলকাতা -59=】
<--©-আদ্যনাথ--->
এক দুই তিন,
তা ধিনা ধিন,
কেন ঘিন ঘিন।
চার পাঁচ ছয়
কেন কথা কয়।
সাত আট নয়,
যেমন তেমন রয়।
এমন হলে কেমন হবে
অন্ধকারে খাবলা খাবে।
আলো জ্বেলে ঘুমিয়ে রবে।
মধ্য রাতে পান্তা খাবে
সকালে তে ঢেঁকুর দেবে।
ওদের আবার গেটে বাত,
এখনো কারুর উঠেনি দাঁত।
রাত্রিবেলা ছাদে চড়ে,
রোদ পোহাবে মনে করে।
দিনের বেলা ভুতের ভয়,
কাথা মুড়িয়ে ঘুমিয়ে রয়।
নাচতে গেলে ঠাং টি পাকে,
হাটতে গেলে হাত কাপে।
ঘুমাতে গেলে মাথা কাপে,
খেলতে গেলে হাঁটু কাপে।
কেমন ওরা বলো দেখি,
কি নাম ওদের জানটা কি।
ওরা হলো চাঁদের বাঁদর,
ওদের চাই শুধুই আদর।
ওরা উল্টো করে হাটে,
হাসতে গেলে কাঁদে
কাঁদতে গেলে হাসে।
গরম লাগলে আগুন তাপে,
শীতের কালে গায়ে বরফ ঢালে।
গিয়ে ছিলাম চাঁদে
ধরতে ওদের ফাঁদে।
ধরে ছিলাম একটাকে,
রেখে ছিলাম ছাদে।
চাঁদ মামা এসে মুচকি হেসে
নিয়ে গেল সাথে।
এমন বাঁদর দেখতে কি চাও,
অমাবস্যায় চাঁদ যদি দেখতে পাও।
পূর্ণিমাতে ঘুমিয়ে রয়,
অমাবস্যায় দৌড়ে বেড়ায়।
চতুর্থী তে নেচে বেড়ায়
অষ্টমীতে কেঁদে বেড়ায়।
গুনতে জানে এক দুই তিন,
দিনভর কাঁদে ঘিন ঘিন।
চার পাঁচ ছয়
ওরা ঘুমিয়েও কথা কয়।
সাত আট নয়,
উল্টো শুয়ে রয়।
দশ,এগারো, বারো,
চাইলে ওদের বন্ধু হতে পারো।
হলেও ওরা চাঁদের বাঁদর,
ওরা ভালো বাসে আদর।
<--©--●অনাথ●--->
【--anrc--10/12/2018--】
【=সন্ধ্যা:06:08:22pm=】 【=তেঘড়িয়া=কোলকাতা -59=】
Comments
Post a Comment