524>||-এর শেষ কোথায়?-||

524>||-এর শেষ কোথায়?-||
               <--©-আদ্যনাথ--->

আমাদের হলোটা কি?
তোমরা বলেতে পার কি?
আজ মোবাইল নিয়ে এতো মাতামাতি।
যার ব্যবহারে আমাদের নাই জুড়ি,
আমরাই সর্বাধিক ব্যবহার করি।
মনকরে চনমন,
মাথা করে টন টন,
কখন কি ঘটে অঘটন।
কেজানে এর শেষ কোথায় কখন?

একি মোবাইলের কেরামতি,
নাকি আমাদের অধোগতি।
দেখো দেখি মোবাইল হাতে নিয়ে,
শিশুদের বাহাদুরি।
বাবা মা ভাবেন,
দেখো ছেলের কেরামতি।
কত কি জানে তাই,
মনকরে চনমন,
মাথা করে টন টন,
কখন কি ঘটে অঘটন।
কেজানে এর শেষ কোথায় কখন?

বয়ঃবৃদ্ধদের ভাবনা,
কতকিছু যায় জানা।
এইযে আছে  ইন্টারনেট,
ওটাই যেন হট কেক।
পেটে খেলে পিঠে সয়,
বয়স বাড়লে ব্যামো হয়।
মনকরে চনমন,
মাথা করে টন টন,
কখন কি ঘটে অঘটন।
কেজানে এর শেষ কোথায় কখন?

আজ অতি ব্যাস্ত সকলে,
কান দুটিতো ইয়ার ফোনের দখলে।
মোবাইল, ট্যাব পকেটে, হাতে,
ছেলে বুড়ো, খোকা খুকি,সকলে।
দেখো যে যার মতন খুশি,
মোবাইলেই আছে সর্বশুখ বুঝি।
মনকরে চনমন,
মাথা করে টন টন,
কখন কি ঘটে অঘটন।
কেজানে এর শেষ কোথায় কখন?

হোয়াটস আপ,ফেসবুক ঘেটে,
দিনভর মনের মতন চ্যাটে,
রাত দিন ফ্রী ইন্টারনেট,
এ যেন আলাউদ্দিনের ভেট।
এমন ফ্রী আর কি কিছু আছে,
ভুলেগেছি নিজের মাথাটা কি আছে?
মনকরে চনমন,
মাথা করে টন টন,
কখন কি ঘটে অঘটন।
কেজানে এর শেষ কোথায় কখন?

এসকল তো তবুও ভালো,
কিন্তু ভায়া আরো আছে কত।
নীল,কালোর কতো কি বর্ণ,
তারসাথে আছে ওই পর্ণ।
ও গুলো ভীষণ অপকর্ম,
কে বোঝাবে কাকে ধর্ম কর্ম।
মনকরে চনমন,
মাথা করে টন টন,
কখন কি ঘটে অঘটন।
কেজানে এর শেষ কোথায় কখন?

নেট ঘেটে বুড়োরা যদিচায়,
বয়স টা কমিয়ে ইয়ং হতে।
শিশু গুলি যৌবন খুঁজে নিতে,
যুবকেরা যৌবনের আনন্দে
নিজেকে মাতিয়ে দিতে,
কতো ফন্দি ফিকির খুঁজে নিতে।
কিজানি কেন মনে হয় কখন কি হয়।
মনকরে চনমন,
মাথা করে টন টন,
কখন কি ঘটে অঘটন।
কেজানে এর শেষ কোথায় কখন?

আজ কে শোনে কার কথা,
ইয়ার ফোনটা কানে গোঁজা।
নাই প্রাণের ভয় রস্থা পারের সময়,
পথের অলি গুলি কিম্বা হাইওয়ে।
মোবাইলের তালে তালে পথ চলা,
মোবাইলেই যত হাসি কান্না বেদনা।
কিজানি কেন মনে হয় কখন কি হয়।
মনকরে চনমন,
মাথা করে টন টন,
কখন কি ঘটে অঘটন।
কেজানে এর শেষ কোথায় কখন?

মোবাইল ইন্টারনেট যৌথ সংযোগ,
বিজ্ঞানের অপরূপ সৃষ্টির সংযোগ।
নিত্য নুতন জানতে,
কখনো মনের অজান্তে।
ইন্টারনেটের দৌলতে,
অনেক অজানাকে জানতে।
জানার তো নাই শেষ,
খুঁজে চলি ইন্টারনেট।
মনকরে চনমন,
মাথা করে টন টন,
কখন কি ঘটে অঘটন।
কেজানে এর শেষ কোথায় কখন?

পথের দিশা জানতে নুতন কে চিনতে,
আমরা চাই পৌঁছতে চিন্তার অতীতে।
সমগ্র ব্রহ্মাণ্ড আজ হাতের মুঠোয়,
অজানা কিছুই নাই নেটের কৃপায়।
তাইতো চিন্তা হয়,
মনকরে চনমন,
মাথা করে টন টন,
কখন কি ঘটে অঘটন।
কেজানে এর শেষ কোথায় কখন?

মনের চাহিদা মিটিয়ে থাকতে হাসি খুশি,
মোবাইলকে একটু বেশি ভালো বাসি।
তাইতো বুকের কাছে রাখি,
রাত্রে বালিশের নিচে রাখি।
দিন ভর হাতে রাখি,
যতক্ষণ সজাগ থাকি।
মোবাইল ছাড়া এক মুহুর্ত,
চলেনা ঘুমন্ত কি জাগ্রত।
এহেন বাড়ন্ত আসক্তি চিন্তার বিষয়,
মনকরে চনমন,
মাথা করে টন টন,
কখন কি ঘটে অঘটন।
কেজানে এর শেষ কোথায় কখন?
   <--©--●অনাথ●--->
     【--anrc-10/12/2018--】
     【=সকাল:10:57:22am=】  【=তেঘরিয়া=কোলকাতা -59=】
=====================≠===

Comments

Popular posts from this blog

532> ||-কুন্তী- এক পলকে -||

588>|| ভালো আছি ||

570> || মানুষ চেনা দায় || M