523>||- ফিরে দেখা - ||
523>||- ফিরে দেখা - ||
<--©-আদ্যনাথ--->
প্রভাতে শীতের কুয়াশা মাখা,
শিশির ভেজা গাছের পাতা।
মনে পরে ছোট বেলার কথা,
সকালের স্কুল যাবার ব্যস্ততা।
মায়ের হাত ধরে পিঠে ব্যাগ নিয়ে,
কত যত্নে পায়েবুট মাথায় টুপি পরে।
তাড়াতাড়ি স্কুলে যেতে হবে,
চিন্তা থাকে কখন টিফিন হবে।
সেইদিন গুলি ফুরিয়ে গেল,
শিশির আছে হয়ত ঘাসও আছে।
নাই কেবল প্রকৃতির পরশ,
নাই মায়ের হাত ধরে স্কুল যাওয়া।
আজ পুলকার এসির শীতলতা,
প্রকৃতিকে ধ্বংসের প্রতিযোগিতা।
স্কুলের ব্যাগের বোঝার ভার,
পিঠ কুঁজো হলেও পায়না ছাড়।
নিত্য নুতন ড্রেসের বাহার,
কতো অনুষ্ঠান আহার বিহার,
কতো কারিগরি আর কম্পিউটর।
বাড়ন্ত কর্ম হীন যুবক,
বাড়ন্ত বেসরকারি স্কুল,
বাড়ন্ত স্কুলের ব্যাগের বোঝা,
মুস্কিল শিশুদের মেরুদন্ড রাখা সোজা।
তবুও চলছে সমাজ যেন কত সহজ,
সকল কিছুই যেন সরল সহজ ।
খ্যাদ্যে ভেজাল ঔষধে নকল,
পণ্য সামগ্রীর বাড়ন্ত ভেজাল নকল।
তথাপি দেশ চলছে অগ্রগতির দিকে,
শিশুদের মাতা পিতার ভাবনাও এগিয়ে।
আজ সকলেই নিজেকে নিয়ে ব্যাস্ত,
ভূল গুলি মানিয়ে নিতে হচ্ছে অভ্যস্ত।
রঙিন স্বপ্নে রাঙিয়ে মন,
দিনগুলো পার হয় যেমন তেমন।
ভাবনা একটাই শিশুটির জীবন নিয়ে,
গড়তে শিশুর জীবন যেকোন মূল্য দিয়ে।
হায়রে প্রকৃতি হায়রে আজকের সমাজ,
কোথায় গেলে পাবো আপনজন।
আজ পরিবার নিজেই করেছি ছোট,
ছিলাম সকলে একসাথে এক ছাতে।
হলাম ভিন্ন গুছিয়ে নিতে,
নিজের টুকু নানান অজুহাতে।
আজ জীবনের শেষ লগ্নে এসে,
খুঁজি সেই শিশুকাল একলা বসে।
কিন্তু বিদেশী রঙিন লালসে,
নিজের ঘরে যেন পরবাসে।
হারিয়েছি সকল ঐতিহ্য,
ক্রমে বাড়ন্ত হতাশা অস্থৈর্য।
<--©--●অনাথ●--->
【--anrc--06/12/2018--】
【=রাত্রি:09:28:22=】 【=তেঘড়িয়া=কোলকাতা -59=】
==========================
শঙ্কর দা জানালেন ------
বাহ্ খুব ভালো ।
============================
<--©-আদ্যনাথ--->
প্রভাতে শীতের কুয়াশা মাখা,
শিশির ভেজা গাছের পাতা।
মনে পরে ছোট বেলার কথা,
সকালের স্কুল যাবার ব্যস্ততা।
মায়ের হাত ধরে পিঠে ব্যাগ নিয়ে,
কত যত্নে পায়েবুট মাথায় টুপি পরে।
তাড়াতাড়ি স্কুলে যেতে হবে,
চিন্তা থাকে কখন টিফিন হবে।
সেইদিন গুলি ফুরিয়ে গেল,
শিশির আছে হয়ত ঘাসও আছে।
নাই কেবল প্রকৃতির পরশ,
নাই মায়ের হাত ধরে স্কুল যাওয়া।
আজ পুলকার এসির শীতলতা,
প্রকৃতিকে ধ্বংসের প্রতিযোগিতা।
স্কুলের ব্যাগের বোঝার ভার,
পিঠ কুঁজো হলেও পায়না ছাড়।
নিত্য নুতন ড্রেসের বাহার,
কতো অনুষ্ঠান আহার বিহার,
কতো কারিগরি আর কম্পিউটর।
বাড়ন্ত কর্ম হীন যুবক,
বাড়ন্ত বেসরকারি স্কুল,
বাড়ন্ত স্কুলের ব্যাগের বোঝা,
মুস্কিল শিশুদের মেরুদন্ড রাখা সোজা।
তবুও চলছে সমাজ যেন কত সহজ,
সকল কিছুই যেন সরল সহজ ।
খ্যাদ্যে ভেজাল ঔষধে নকল,
পণ্য সামগ্রীর বাড়ন্ত ভেজাল নকল।
তথাপি দেশ চলছে অগ্রগতির দিকে,
শিশুদের মাতা পিতার ভাবনাও এগিয়ে।
আজ সকলেই নিজেকে নিয়ে ব্যাস্ত,
ভূল গুলি মানিয়ে নিতে হচ্ছে অভ্যস্ত।
রঙিন স্বপ্নে রাঙিয়ে মন,
দিনগুলো পার হয় যেমন তেমন।
ভাবনা একটাই শিশুটির জীবন নিয়ে,
গড়তে শিশুর জীবন যেকোন মূল্য দিয়ে।
হায়রে প্রকৃতি হায়রে আজকের সমাজ,
কোথায় গেলে পাবো আপনজন।
আজ পরিবার নিজেই করেছি ছোট,
ছিলাম সকলে একসাথে এক ছাতে।
হলাম ভিন্ন গুছিয়ে নিতে,
নিজের টুকু নানান অজুহাতে।
আজ জীবনের শেষ লগ্নে এসে,
খুঁজি সেই শিশুকাল একলা বসে।
কিন্তু বিদেশী রঙিন লালসে,
নিজের ঘরে যেন পরবাসে।
হারিয়েছি সকল ঐতিহ্য,
ক্রমে বাড়ন্ত হতাশা অস্থৈর্য।
<--©--●অনাথ●--->
【--anrc--06/12/2018--】
【=রাত্রি:09:28:22=】 【=তেঘড়িয়া=কোলকাতা -59=】
==========================
শঙ্কর দা জানালেন ------
বাহ্ খুব ভালো ।
============================
Comments
Post a Comment