522>||- আমি নই কবি -||

522>||- আমি নই কবি -||
          <--©--●অনাথ●--->

এমন যোগ্যতা আছে কি আমার,
যে আমি হবো কবি?
আমি দেখেছি কবি,
তাঁরা নয়তো রবি,
কিন্তু তাঁদের ভাবনার জগৎ
যেন তাঁরা গঙ্গা যমুনা, গোদাবরী।
তাঁদের কলম তো কলম নয়,
যেন সুতীক্ষ্ম তরবারী।
তবুও তাঁরা হাসে,
মানুষের সাথে মেশে,
সদাই নিজের পরিবেশে।
তাঁদের কণ্ঠ উদার,
কলম যেন খরগো কৃপাণ,
মুহূর্তে পারে তাঁরা সমাজকে,
লন্ড ভন্ড করে আবার জুড়ে দিতে,
ফুল মালা দিয়ে।
দেশ মাতৃকার পদো তলে।

যারা কবি তাঁদের চিন্তা
ভাবনার অতীত।
কবিদের ভাবনা থাকে সুপ্ত
কালের প্রবাহে হয় না লুপ্ত,
সময়ের প্রবাহে হয় উন্মুক্ত।
যা চির সত্য
বজ্র কঠিন পর্বত সম,
উতপ্ত সূর্যের মত।
মসৃণ মাখনের মতন,
শীতল বরফের মতন।
রূপ সৌন্দর্য্যে,
রূপসী ষোড়শীর,
বক্ষের মতন মসৃণ।
কামনার ত্বেজে
জ্বালাইতে পারে দাবানল।
অগ্নিউদ্গার আগ্নেয়গিরি সম।
চঞ্চলতায় গঙ্গোত্রী গঙ্গার মতন।
আবার মুহূর্তে রয় নীরব,
শান্ত ধীর হিমালয় এর মতন,
উদারতায় সমুদ্রের মতন।
লেখনি,যেন সমাজের ছবি,
প্রতিটি মানুষের মনের মতন।
শত লৌহ কপাট তৃণ সম তুচ্ছ।
এমন ক্ষমতা অধিকার,
ঈশ্বরের মহান দান।
তাইতো কবিদের করি প্রণাম।
            ইতি
          আদ্য নাথ রায় চৌধুরী।

   <--©--●অনাথ●--->
     【--anrc-05/12/2018--】
     【=সকাল:10:08:22=】 【=তেঘড়িয়া=কোলকাতা -59=】
========================

Comments

Popular posts from this blog

532> ||-কুন্তী- এক পলকে -||

588>|| ভালো আছি ||

570> || মানুষ চেনা দায় || M