508>||-চাওয়া পাওয়া-।।

508>||-চাওয়া পাওয়া-।।
                     <---আদ্য নাথ--©-->

কেউ চায় নাম ,
কেউ চায় যশ ,
কেউঁচায় অর্থ ,
কেউ দেখায় সামর্থ্য,
কেউ চায় সমগ্র করতে গ্রাস,
একনায়কত্বের ভীষণ শর্ত,
মনে পূর্ন অতিশয় দর্প।
কারুর সকলি ব্যর্থ,
কোনমতে জীবন যাপনে সমর্থ।

জীবন নিজের,
আয় ব্যয়ের হিসাব এক জীবনে।
কর্ম যেমন ফলটি তেমন,
এর না হয় অন্যথা।
কর্মেই জীবন হয় ধন্য,
মান্য গণ্য,
নিষ্কাম কর্ম শ্রেষ্ঠ ধর্ম।
সকাম কর্মে বাড়ে লোভ,
লোভে পাপ,
পাপেই সর্বনাশ।

চাইতে হলে করতে হবে,
কর্ম না করে ফল কোথায় পাবে।
বৃক্ষে আলো, বাতাস, জল, পেলে,
সময়ে ফল দেবে।
আম্র বৃক্ষে আপেল নাহি হবে।
ত্যাজিলে লোভ অহংকার,
জীবন হবে মহান।
হাসি টুকু থাক সাদা বর্তমান,
লভিতে যশ মান সম্মান।

   <--©--●অনাথ●--->
     【--anrc-06/11/2018--】
     【=সকাল:05:06:20am=】
【=তেঘরিয়া =কোলকাতা -59=】
=========28=======

Comments

Popular posts from this blog

532> ||-কুন্তী- এক পলকে -||

588>|| ভালো আছি ||

570> || মানুষ চেনা দায় || M